রদ্রি ট্রান্সফার
বার্সেলোনার ৪৮ ঘণ্টার আলটিমেটাম
বিশেষ কারণে বার্সেলোনার জার্সিতে রদ্রিকে দেখতে মরিয়া বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা

রদ্রি ট্রান্সফার আপডেট
বার্সেলোনা চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর জন্য। স্প্যানিশ সংবাদমাধ্যমের দাবি, আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই চুক্তি সম্পন্ন করতে চায় কাতালান ক্লাব।
দ্রুত চুক্তি সম্পন্ন করতে চাওয়ার কারণ, ঐতিহ্যবাহী জোয়ান গ্যাম্পার ট্রফি। এবারের এই প্রাক-মৌসুমের টুর্নামেন্টের প্রথম ম্যাচ আগামী ১৯ আগস্ট অনুষ্ঠিত হবে। ক্যাম্প ন্যু-তে মিশরের আল আহলি এসসি ক্লাবের মুখোমুখি হবে স্বাগতিকরা। সমর্থকদের সামনে এই সুযোগেই রদ্রিকে নতুন বার্সা তারকা হিসেবে উপস্থাপন করতে চায়।

জোয়ান গ্যাম্পার ট্রফি
প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনা ইতোমধ্যেই রদ্রির সঙ্গে ব্যক্তিগত চুক্তিতে একমত হয়েছে। তবে আলোচনায় কঠোর অবস্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি। ক্লাবটি প্রায় ৮০ মিলিয়ন ইউরো দাবি করছে। অন্যদিকে বার্সেলোনার সর্বশেষ প্রস্তাব ৬০ মিলিয়ন ইউরো, সঙ্গে ১০ মিলিয়ন ইউরো বোনাস।
রদ্রির এই দলবদল নিয়ে বর্তমানে দুটি সম্ভাব্য ফর্মুলা নিয়ে আলোচনা চলছে; একবারে ৭০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি, অথবা ৬৫ মিলিয়ন ইউরোর ট্রান্সফার ফির সঙ্গে ১৫ মিলিয়ন ইউরোর বোনাস অপশন।
বার্সেলোনার যুক্তি, রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি। তাই ৮০ মিলিয়ন ইউরো কিছুটা বেশি বলে দাবি করা হচ্ছে বলে।

হুয়ান লাপোর্তা
এদিকে রদ্রি ইতোমধ্যেই ম্যানচেস্টার সিটিকে জানিয়ে দিয়েছেন যে তিনি বার্সেলোনায় যেতে চান। যদিও নতুন মৌসুমের প্রস্তুতিতে যোগ দিতে তিনি ম্যানচেস্টার সিটিতে ফিরেছেন। তবে ধারণা করা হচ্ছে, তিনি আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করবেন বলে ক্লাবে ফিরেছেন।
চুক্তির শেষ পর্যায়ে বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা নিজেই আলোচনায় যুক্ত হবেন বলে জানা গেছে। এখন দেখার বিষয়, ৪৮ ঘণ্টার মধ্যে ইউরোপের বর্তমানে সবচেয়ে আলোচিত এই দলবদল সত্যিই সম্পন্ন হয় কি না।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলসিটিকে দোষী সাব্যস্ত করেছে প্রিমিয়ার লিগ, কী শাস্তি সামনে?
ক্লাব ফুটবলশেষ মুহূর্তের গোলে কলম্বাসের কাছে মায়ামির হার
ক্লাব ফুটবল‘আমাদের যা অর্জন, তা কেউ নিতে পারবে না’
ক্লাব ফুটবল১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি!
ক্লাব ফুটবলব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের ব্যাপক রদবদল
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।