উরুগুয়ে ফুটবল
উরুগুয়ের ম্যাচে অবিশ্বাস্য কাণ্ড!
মাঠের বল রাস্তায়, এড়াতে গিয়ে গাড়ির সংঘর্ষ; উরুগুয়ের ম্যাচে অবিশ্বাস্য কাণ্ড!

উরুগুয়ের দ্বিতীয় বিভাগের ম্যাচে ঘটল অবিশ্বাস্য এক ঘটনা। মাঠ থেকে উড়ে যাওয়া ফুটবল এড়াতে গিয়ে রাস্তায় দুই গাড়ির মধ্যে সংঘর্ষ।
উরুগুয়ে মন্টেভিডিও ও পায়সান্দুর ম্যাচ চলাকালে প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে মরিয়া হয়ে বল ক্লিয়ার করেন উরুগুয়ে মন্টেভিডিওর মিডফিল্ডার রিচার্ড নুনিয়েস। কিন্তু তার জোরালো শট গ্যালারি পেরিয়ে সোজা গিয়ে পড়ে স্টেডিয়ামের পাশের ব্যস্ত সড়কের মাঝখানে।
হঠাৎ রাস্তায় ফুটবল চলে আসায় সামনে থাকা একটা সাদা গাড়ির চালক বলটাকে এড়াতে আচমকা ব্রেক করেন। আর পেছনে থাকা গাড়িটির চালক সময়মতো থামতে না পারায় সামনের গাড়িটিকে ধাক্কা দেয়।
ঘটনাটি ম্যাচের সরাসরি সম্প্রচারের ক্যামেরায় ধরা পড়ে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তুমুল আলোচনা।
তবে অনেক দর্শক দুর্ঘটনার জন্য ফুটবলকে নয়, বরং হঠাৎ ব্রেক করা চালককেই দায়ী করেছেন। একজন মন্তব্য করেন, “একটা বলের জন্য রাস্তায় এভাবে ব্রেক করার কী দরকার ছিল?” আরেকজন লিখেছেন, “বল এড়াতে গিয়ে হাইওয়েতে হঠাৎ ব্রেক করে দুর্ঘটনা ঘটায়? চালক তো পুরোপুরি অদক্ষ!”
ঘটনাটি ঘটে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর ছোট এক স্টেডিয়ামে। মাঠটির পাশেই ব্যস্ত সড়ক। ফলে জোরালো শটে বল সীমানা ছাড়িয়ে সরাসরি যানবাহনের মধ্যে চলে যাওয়ার ঝুঁকি রয়েছে।
মজার বিষয়, দুর্ঘটনার পরও ম্যাচের খেলা চালিয়ে যাওয়া হয়। শেষ পর্যন্ত লুকাস রদ্রিগেজের প্রথমার্ধের গোলে ১-০ ব্যবধানে জয় পায় উরুগুয়ে মন্টেভিডিও।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলসিটিকে দোষী সাব্যস্ত করেছে প্রিমিয়ার লিগ, কী শাস্তি সামনে?
ক্লাব ফুটবলশেষ মুহূর্তের গোলে কলম্বাসের কাছে মায়ামির হার
ক্লাব ফুটবল‘আমাদের যা অর্জন, তা কেউ নিতে পারবে না’
ক্লাব ফুটবল১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি!
ক্লাব ফুটবলব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের ব্যাপক রদবদল
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।