খেলারদেশ

লিভারপুল

লিভারপুলের প্রীতি ম্যাচই শুধু খেলতে পারবেন

লিভারপুলের নতুন তারকা, অথচ খেলতে পারবেন শুধু প্রীতি ম্যাচ!

লিভারপুলের প্রীতি ম্যাচই শুধু 
খেলতে পারবেন

ইফিয়ানি নদুকওয়ে

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

প্রাক-মৌসুমে পারফরম্যান্স দিয়ে লিভারপুল সমর্থকদের নজর কেড়েছেন ১৮ বছর বয়সী ডিফেন্ডার ইফিয়ানি নদুকওয়ে। কিন্তু নতুন মৌসুমে দলটির হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে তাকে দেখা যাবে না। ব্রেক্সিট-পরবর্তী ইংল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়মই তার সামনে সবচেয়ে বড় বাধা।

লিভারপুল জানুয়ারিতে অস্ট্রিয়া ভিয়েনা থেকে ইফিয়ানি নদুকওয়েকে দলে নেওয়ার ব্যাপারে নীতিগত চুক্তিতে পৌঁছেছিল। ১৮ বছরে পা দেওয়ার পর চলতি গ্রীষ্মে প্রায় ২.৬ মিলিয়ন পাউন্ডে তার দলবদল আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়।

Image

প্রাক-মৌসুমে অবশ্য নদুকওয়ে দ্রুতই নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। কেন্দ্রীয় রক্ষণভাগে খেলোয়াড় সংকট থাকায় প্রত্যাশার চেয়েও বেশি সুযোগ পেয়েছেন তিনি। জো গোমেজ চোটে পড়েছেন, জেরেমি জাকে হাঁটুর সমস্যায় অনুপস্থিত এবং জিওভানি লিওনি গুরুতর চোট থেকে ফিরছেন। ফলে অধিনায়ক ভার্জিল ফন ডাইকের পাশে মোনাকোর বিপক্ষে শুরু করার সুযোগও পান নদুকওয়ে।

৬ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই তরুণ সেই সুযোগ কাজে লাগিয়েছেন। মোনাকোর বিপক্ষে গুরুত্বপূর্ণ ডুয়েল জেতার পাশাপাশি দারুণ এক ব্যাকহিল দিয়ে দর্শকদেরও মুগ্ধ করেন। ম্যাচে তার সবকয়টা ডুয়েলেই জয় ছিল। ফন ডাইকও ইফিয়ানি নদুকওয়ের প্রশংসা করেছেন। ডাচ অধিনায়কের চোখে তিনি ‘বড় প্রতিভা’। তবে ফন ডাইকের মতে, নদুকওয়ের জন্য নিয়মিত খেলার সুযোগ পেতে লোনে যাওয়াই সবচেয়ে ভালো পথ।

Image

সমস্যা পুরোপুরি নিয়মের। ব্রেক্সিটের পর বিদেশি ফুটবলারদের ইংল্যান্ডে খেলতে গভার্নিং বডি এন্ডোর্সমেন্ট (জিবিই) পেতে নির্দিষ্ট পয়েন্ট অর্জন করতে হয়। অস্ট্রিয়ার আন্তর্জাতিক তরুণ তারক ইফিয়ানি নদুকওয়ে বর্তমানে সেই প্রয়োজনীয় পয়েন্টে পৌঁছাতে পারেননি।

লিভারপুলের কাছে বিকল্প হিসেবে এলিট সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশন (ইএসসি) নামে একটা জায়গা ছিল। কিন্তু ক্লাবের গত মৌসুমের ইংলিশ খেলোয়াড়দের খেলার মিনিটের হিসাব অনুযায়ী তারা মাত্র একটা ইএসসি জায়গা পেয়েছে। সেটাও ইতোমধ্যে সেনেগালের ১৮ বছর বয়সী মর তাল্লা এনদিয়ায়ে ব্যবহার করছেন। ফলে আপাতত নদুকওয়ের সামনে একমাত্র বাস্তবসম্মত পথ লোনে যাওয়া।

তার এজেন্ট জর্জ লেডেরার জানিয়েছেন, ইউরোপে এমন ক্লাব খোঁজা হচ্ছে যেখানে নদুকওয়ের ভালো পর্যায়ে নিয়মিত ফুটবল খেলতে পারবেন। ভালো মানের লিগে খেললে তিনি ওয়ার্ক পারমিটের জন্য প্রয়োজনীয় পয়েন্ট দ্রুত সংগ্রহ করতে পারবেন। লিভারপুলের শেষ প্রাক-মৌসুম ম্যাচে ১৬ আগস্ট কোমোর বিপক্ষেও খেলতে পারবেন নদুকওয়ে। এরপর শুরু হবে তার নতুন অধ্যায়।

লিভারপুলের রক্ষণভাগে নিজের জায়গা করে নেওয়ার মতো পারফরম্যান্স দেখিয়েও অদ্ভুত এই পরিস্থিতে ইংল্যান্ডের প্রতিযোগিতামূলক ফুটবলে এখনই নামতে পারবেন না তিনি। নিয়মের বাধা পেরিয়ে ফিরে আসার আগে তাই ইউরোপের অন্য কোনো লিগেই নিজেকে আরও পরিণত করার লড়াই শুরু করতে হবে এই তরুণ প্রতিভাকে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।