বায়ার্ন মিউনিখ
মুসিয়ালার দলবদলের তথ্য ছড়ানো সাংবাদিক গ্রেপ্তার
বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালার দল বদলানোর 'গুজব' খবর প্রকাশ করে আইনি ঝামেলায় পড়েছেন তুরস্কের সাংবাদিক।

জামাল মুসিয়ালা
বায়ার্ন মিউনিখের জার্মান তারকা জামাল মুসিয়ালা তুরস্কের ক্লাব গালাতাসারেতে যোগ দিচ্ছেন, এমন খবর প্রকাশ করে আইনি ঝামেলায় পড়েছেন তুরস্কের সাংবাদিক বুরহান জান তেরজি।
তুরস্কের বিভিন্ন প্রতিবেদনের দাবি, মুসিয়ালার সম্ভাব্য দলবদল নিয়ে তার করা মন্তব্যের পর তাকে আটক করা হয়েছে। অভিযোগ, তিনি ‘জনসাধারণের মধ্যে বিভ্রান্তিকর ও বানোয়াট তথ্য ছড়িয়েছেন’। তেরজি দাবি করেছিলেন, মুসিয়ালা এবারের গ্রীষ্মে বায়ার্ন ছেড়ে গালাতাসারেতে যোগ দেবেন। তবে গালাতাসারে এই খবর সরাসরি অস্বীকার করে।
তুর্কি ক্লাবটি এক বিবৃতিতে মুসিয়ালার সঙ্গে কোনো দলবদলের আলোচনা বা চুক্তির খবরকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে উল্লেখ করে। তাদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য বা গুজব ছড়িয়ে ক্লাবের ট্রান্সফার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।
তবে ক্লাবের অস্বীকারের পরও তেরজি নিজের অবস্থান থেকে সরে আসেননি। বরং তিনি দাবি করেন, এই খবরের সত্যতা নিয়ে তিনি নিজের ক্যারিয়ার পর্যন্ত ঝুঁকিতে ফেলতে প্রস্তুত। এরপর বিষয়টি নিয়ে অভিযোগ ও তদন্ত শুরু করে ইস্তাম্বুলের বাকিরকয় প্রধান প্রসিকিউটর কার্যালয়। পরে পুলিশ তাকে আটক করে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলরিয়াল মাদ্রিদে যাচ্ছেন সের্হিও মার্তিনেস
ক্লাব ফুটবলফারহান আলি ওয়াহিদের ম্যাচে ‘ফ্রি প্যালেস্টাইন’
ক্লাব ফুটবলহতাশা দিয়ে শুরু ম্যান ইউ’র মৌসুম
ক্লাব ফুটবলআর্সেনালকে আলভারেজের ‘না!’
ক্লাব ফুটবলবার্সার প্রথম ম্যাচে খেলবেন না রদ্রি
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।