চেলসি
দীর্ঘ অপেক্ষার পর চেলসির জার্সিতে মুদ্রিক
দীর্ঘ অপেক্ষার অবসান, আবেগঘন প্রত্যাবর্তনে চেলসির জার্সিতে ফিরলেন মিখাইলো মুদ্রিক

মিখাইলো মুদ্রিক
প্রায় ২০ মাস পর আবারও চেলসির জার্সিতে মাঠে ফিরলেন ইউক্রেনের উইঙ্গার মিখাইলো মুদ্রিক। ডোপিং নিষেধাজ্ঞা কমিয়ে আনার সিদ্ধান্তের কয়েক দিন পরই প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ইউভেন্টাসের বিপক্ষে মাঠে নেমে নতুন করে ক্যারিয়ার শুরু করলেন ২৫ বছর বয়সী এই ফুটবলার।
হংকংয়ে অনুষ্ঠিত ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন মুদ্রিক। ২০২৪ সালের ডিসেম্বরে ডোপ পরীক্ষায় নিষিদ্ধ পদার্থ মেলডোনিয়াম শনাক্ত হওয়ার পর এটাই ছিল তার প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে অংশগ্রহণ। যদিও ম্যাচটি ১-০ গোলে হেরে যায় চেলসি। ম্যাচ শেষে চেলসি কোচ শাবি আলোনসো বলেন, ‘আমি সত্যিই খুব খুশি ওর জন্য। ক্লাবের সবার জন্যই এটা আবেগঘন মুহূর্ত ছিল। ম্যাচের আগে যখন তাকে বলেছিলাম যে ১০ থেকে ১৫ মিনিট খেলবে, তখন সে ভীষণ উচ্ছ্বসিত হয়। এত দীর্ঘ সময় পর আবার দলের হয়ে মাঠে নামতে পেরে সে যেমন আনন্দ পেয়েছে, তেমনি আমরাও।’

২০২৩ সালে শাখতার দোনেৎস্ক থেকে প্রাথমিকভাবে ৬ কোটি ২০ লাখ পাউন্ডে চেলসিতে যোগ দেন মুদ্রিক। কিন্তু নিষিদ্ধ পদার্থ মেলডোনিয়ামের পরীক্ষায় পজিটিভ আসার পর ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) তাকে চার বছরের নিষেধাজ্ঞা দেয়। শুরু থেকেই মুদ্রিক দাবি করে আসছিলেন, তিনি কখনো ইচ্ছাকৃতভাবে কোনো নিষিদ্ধ পদার্থ গ্রহণ করেননি। অবশেষে গত শুক্রবার বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থার সঙ্গে সমন্বয় করে শাস্তিমূলক কার্যক্রম শেষ হওয়ার পর তাকে আবারও খেলার অনুমতি দেয় এফএ। সংস্থাটি জানায়, বর্তমানে কার্যকর ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির হালনাগাদ প্রযুক্তিগত নির্দেশিকা অনুযায়ী যদি আজ মুদ্রিকের নমুনা পরীক্ষা করা হতো, তাহলে সেই মাত্রার মেলডোনিয়াম রিপোর্টই করা হতো না এবং তার বিরুদ্ধে কোনো ডোপিং বিধিভঙ্গের অভিযোগও উঠত না।
ম্যাচের আগে মুদ্রিকের ভবিষ্যৎ নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছিলেন শাবি আলোনসো। তবে ম্যাচ শেষে বলেন, মুদ্রিককে মাঠে ফেরানোর সিদ্ধান্ত শুধু ফুটবলীয় ছিল না, বরং মানবিকও। স্প্যানিশ এই কোচের ভাষায়, ‘এটা কেবল ফুটবলের সিদ্ধান্ত না, মানবিক ও আবেগেরও সিদ্ধান্ত। আমরা চেয়েছিলাম সে যেন আবার দলের সমর্থন অনুভব করতে পারে। মাঠে নেমে দর্শকদের উষ্ণ অভ্যর্থনা পায়। এই মুহূর্তটা তার আত্মবিশ্বাস ফিরে পেতে অনেক গুরুত্বপূর্ণ।’

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলরিয়াল মাদ্রিদে যাচ্ছেন সের্হিও মার্তিনেস
ক্লাব ফুটবলফারহান আলি ওয়াহিদের ম্যাচে ‘ফ্রি প্যালেস্টাইন’
ক্লাব ফুটবলহতাশা দিয়ে শুরু ম্যান ইউ’র মৌসুম
ক্লাব ফুটবলআর্সেনালকে আলভারেজের ‘না!’
ক্লাব ফুটবলবার্সার প্রথম ম্যাচে খেলবেন না রদ্রি
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।