ভিনিসিয়ুস জুনিয়র
ভিনিকে উদ্দেশ্য করে কী বলছিল সমর্থকেরা?
রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়ররের গাড়ি ঘিরে সমর্থকদের চিৎকার ও বার্তা

ভিনিসিয়ুস জুনিয়র
রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের পর ক্লাবের অনুশীলন কেন্দ্র ভালদেবেবাসের বাইরে আবেগঘন এক দৃশ্যের জন্ম দেন সমর্থকেরা। ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র গাড়িতে করে অনুশীলন কেন্দ্র ছাড়ার সময় তাকে ঘিরে ধরে একসঙ্গে স্লোগান দিতে থাকেন, ‘ভিনিসিয়ুস, স্টে! ভিনিসিয়ুস স্টে!’ (ভিনিসিয়ুস, থেকে যাও!)
বুধবার সকালে প্রধান কোচ জোসে মরিনিওর অধীনে অনুশীলন শেষ করে ভিনিসিয়ুস তার প্রতিনিধি ফ্রেদেরিকো পেনা এবং রিয়াল মাদ্রিদের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠকে বসেন। বৈঠকের মূল আলোচ্য ছিল তার নতুন চুক্তি এবং ভবিষ্যৎ। জানা গেছে, নতুন চুক্তিতে বছরে ৩ কোটি ইউরো পারিশ্রমিক দাবি করছেন ২৬ বছর বয়সী এই উইঙ্গার। অন্যদিকে রিয়াল মাদ্রিদ বোনাসসহ ২ কোটি ৪০ লাখ ইউরো পর্যন্ত দিতে প্রস্তুত। এই আর্থিক ব্যবধানই এখন আলোচনার প্রধান বাধা।
এদিকে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ভিনিসিয়ুস নতুন চুক্তিতে সম্মত না হলে তাকে চলতি দলবদল মৌসুমেই বিক্রি করার বিষয়টি বিবেচনা করতে পারে রিয়াল। একই সঙ্গে ইংলিশ ক্লাব আর্সেনাল তার পরিস্থিতির ওপর নজর রাখছে বলেও গুঞ্জন রয়েছে।
তবে সব অনিশ্চয়তার মাঝেও একটা বিষয় স্পষ্ট, রিয়াল মাদ্রিদের সমর্থকেরা ভিনিসিয়ুসকে হারাতে চান না। তাই চুক্তি আলোচনার পর ক্লাবের বাইরে তাদের একটাই বার্তা ছিল, ‘ভিনিসিয়ুস, থেকে যাও।’

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলসিটিকে দোষী সাব্যস্ত করেছে প্রিমিয়ার লিগ, কী শাস্তি সামনে?
ক্লাব ফুটবলশেষ মুহূর্তের গোলে কলম্বাসের কাছে মায়ামির হার
ক্লাব ফুটবল‘আমাদের যা অর্জন, তা কেউ নিতে পারবে না’
ক্লাব ফুটবল১১৫ অভিযোগের ১১৪টিতেই দোষী ম্যানচেস্টার সিটি!
ক্লাব ফুটবলব্রাজিলিয়ান ঘরোয়া ফুটবলের ব্যাপক রদবদল
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।