বার্সেলোনা
আলভারেজকে ঘিরে শাস্তির মুখে বার্সা?
হুলিয়ান আলভারেজকে ঘিরে শাস্তির মুখে বার্সেলোনা? তদন্ত শুরু স্প্যানিশ ফুটবল ফেডারেশনের

হুলিয়ান আলভারেজকে ঘিরে শাস্তির মুখে বার্সেলোনা? তদন্ত শুরু স্প্যানিশ ফুটবল ফেডারেশনের
আতলেতিকো মাদ্রিদ আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের সঙ্গে বার্সেলোনার বিরুদ্ধে নিয়মবহির্ভূত যোগাযোগের অভিযোগ করেছে। অভিযোগের ফলে আনুষ্ঠানিকভাবে শৃঙ্খলামূলক তদন্ত শুরু করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
গত ৩০ জুন আতলেতিকো মাদ্রিদ আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে। ক্লাবটি দাবি করে, আলভারেজ তাদের সঙ্গে চুক্তিতে বহাল থাকা অবস্থায় এবং চুক্তির সময়সীমার মধ্যেই বার্সেলোনা আলোচনায় বসেছিল খেলোয়াড়ের সঙ্গে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ইতোমধ্যে একজন তদন্ত কর্মকর্তাকেও নিয়োগ দেয়া হয়েছে। বার্সেলোনাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে।

অভিযোগ প্রমাণিত হলে আর্থিক জরিমানা হতে পারে। শুধু তাই নয়, আরও কঠোর শাস্তির মুখে পড়তে পারে কাতালান ক্লাব। ফিফার ট্রান্সফার বিধিমালা অনুযায়ী, কোনো ক্লাব যদি চুক্তিবদ্ধ খেলোয়াড়কে চুক্তি ভাঙতে প্ররোচিত করে, এবং দোষী সাব্যস্ত হয়, তবে তাদের ওপর টানা দুই ট্রান্সফার উইন্ডোর জন্য খেলোয়াড় কেনার নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। এছাড়া স্পেনের শৃঙ্খলাবিধি অনুযায়ী জরিমানা, ক্লাব কর্মকর্তাদের সাময়িক নিষেধাজ্ঞা, স্টেডিয়ামের এক অংশ বন্ধ রাখা, এমনকি গুরুতর ক্ষেত্রে পয়েন্ট কেটে নেওয়ার মতো শাস্তিও দেওয়ার সুযোগ রয়েছে।
তবে এই মামলার সঙ্গে ২০১৯ সালের অঁতোয়ান গ্রিজমান ইস্যুর মিল খুঁজছেন অনেকেই। সেবারও আতলেতিকো মাদ্রিদ অভিযোগ করেছিল, গ্রিজমান তখনও চুক্তিবদ্ধ থাকা অবস্থায় বার্সেলোনা তার সঙ্গে অবৈধ যোগাযোগ করেছিল। যদিও শুরুতে স্টেডিয়ামের এক অংশ বন্ধ করার প্রস্তাব উঠেছিল, শেষ পর্যন্ত বার্সেলোনাকে কেবল আর্থিক জরিমানা করা হয়।
ফলে হুলিয়ান আলভারেজ ইস্যুতেও শেষ পর্যন্ত কী ধরনের শাস্তি হয়, তা নির্ভর করবে তদন্তে কী প্রমাণ পাওয়া যায় এবং ফেডারেশন অভিযোগকে কতটা গুরুতর বলে বিবেচনা করে তার ওপর।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলরিয়াল মাদ্রিদে যাচ্ছেন সের্হিও মার্তিনেস
ক্লাব ফুটবলফারহান আলি ওয়াহিদের ম্যাচে ‘ফ্রি প্যালেস্টাইন’
ক্লাব ফুটবলহতাশা দিয়ে শুরু ম্যান ইউ’র মৌসুম
ক্লাব ফুটবলআর্সেনালকে আলভারেজের ‘না!’
ক্লাব ফুটবলবার্সার প্রথম ম্যাচে খেলবেন না রদ্রি
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।