আর্লিং হালান্ড
‘হালান্ডের উচিত বাস্কেটবল খেলা’
‘হালান্ডের উচিত বাস্কেটবল খেলা’— এনবিএ তারকা জেলেন ব্রাউনের মন্তব্যে নতুন আলোচনা

‘হালান্ডের উচিত বাস্কেটবল খেলা’— এনবিএ তারকা জেলেন ব্রাউনের মন্তব্যে নতুন আলোচনা
২০২৬ বিশ্বকাপের আগে হালান্ডকে কয়জন আমেরিকান চিনতেন? কিন্তু বিশ্বকাপের পর বদলে গেছে পুরো চিত্র। দুর্দান্ত পারফরম্যান্সের পর নরওয়ের তারকা স্ট্রাইকার আলিং হালান্ডকে এখন সবাই চেনেন। এরই ফলশ্রুতিতে হালান্ডকে নিয়ে নতুন মন্তব্য করেছেন এনবিএ তারকা জেলেন ব্রাউন। তার মতে, হালান্ড ফুটবলার না হলে বাস্কেটবলেও সফল হতে পারতেন।
সম্প্রতি এক লাইভস্ট্রিমে কথা প্রসঙ্গে হালান্ডের শারীরিক গঠন নিয়ে ব্রাউন বলেন, “ওর উচ্চতা ও শারীরিক গড়ন অবিশ্বাস্য। ওর উচিত ছিল বাস্কেটবল খেলোয়াড় হওয়া।"
প্রায় ১৯৫ সেন্টিমিটার উচ্চতার হালান্ডের শারীরিক সক্ষমতা ও অ্যাথলেটিক গঠন তাকে এনবিএর জন্যও উপযুক্ত বলে মনে করেন ব্রাউন। তার ভাইও আলোচনায় যোগ দিয়ে দাবি করেন, যুক্তরাষ্ট্রের সেরা এনবিএ অ্যাথলেটরা যদি ছোটবেলা থেকেই ফুটবল খেলতেন, তাহলে যুক্তরাষ্ট্র সহজেই ফিফা বিশ্বকাপ জিততে পারত। এমনকি বলেন, দেশের সেরা ক্রীড়াবিদরা ফুটবল বেছে নিলে যুক্তরাষ্ট্র প্রতিটি বিশ্বকাপই জিততে পারত।

সম্প্রতি বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের সঙ্গে হালান্ডের একটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ১৯৮ সেন্টিমিটার লম্বা জর্ডানের পাশে দাঁড়িয়ে হালান্ডকে তুলনামূলক খাটো দেখানো নিয়ে ব্যাপক আলোচনা হয়।
যদিও হালান্ড কখনো পেশাদার বাস্কেটবল খেলেননি। আপাতত তার পুরো মনোযোগ নতুন মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে খেলার দিকেই।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলপিছিয়ে পড়েও ওলিসে ম্যাজিকে বড় জয় ফ্রান্সের
ফুটবলমেসির বিদায়ী ম্যাচ কেন্দ্র করে বিশেষ বল
ফুটবলবুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
ফুটবলইয়ামালের গোলে শুরু, মেরিনোর গোলে স্পেনের জয়
ফুটবলদশ জনের চেকিয়ার বিপক্ষে ইংল্যান্ডের জয়
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।