খেলারদেশ

আর্সেনাল

ভিনির আশা ছাড়ল আর্সেনাল

ভিনিসিয়ুসকে জুনিয়রকে নিয়ে আশা ছাড়ল আর্সেনাল, রিয়ালে মাদ্রিদ্রের সঙ্গেই নতুন চুক্তির পথে ব্রাজিলিয়ান তারকা।

ভিনির আশা ছাড়ল আর্সেনাল

ভিনির আশা ছাড়ল আর্সেনাল

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ভিনিসিয়ুসকে জুনিয়রকে দলে ভেড়ানোর চেষ্টা থেকে সরে দাঁড়িয়েছে আর্সেনাল। এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্সা।

আর্সেনাল মনে করছে চলতি গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ভিনিসিয়ুসকে রিয়াল মাদ্রিদ থেকে সরিয়ে আনা কার্যত অসম্ভব। যদিও ব্রাজিলিয়ান উইঙ্গারের বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার পথে। তবুও তিনি এই গ্রীষ্মে মাদ্রিদ ছাড়ার কোনো ইচ্ছাই প্রকাশ করেননি।

আর্সেনাল শুরুতে ভিনিসিয়ুসকে ক্লাব ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় বানানোর পরিকল্পনা করেছিল। তবে এখন লন্ডনের ক্লাবটি ধারণা করছে, ২৫ বছর বয়সী এই তারকা খুব শিগগিরই রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তিতে সই করবেন। রিয়াল মাদ্রিদও ভিনিসিয়ুসের চুক্তি নবায়নের আলোচনা এগিয়ে নিচ্ছে। একই সঙ্গে তারা ইয়ান দিওমান্দেকে দলে আনার প্রক্রিয়া এবং রদ্রিকে সই করানোর লক্ষ্য নিয়েও কাজ করছে বলে নিশ্চিত খবর পাওয়া গেছে।

ভিনিসিয়ুসকে না পাওয়ায় আর্সেনাল এখন ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগে আক্রমণভাগ শক্তিশালী করতে বিকল্প উইঙ্গারদের দিকে নজর দেবে। প্রতিবেদনে বলা হয়েছে, তারা হুলিয়ান আলভারেজের দিকেও আগ্রহী হতে পারে।

ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছিল। তবে তার অগ্রাধিকার বরাবরই ছিল রিয়াল মাদ্রিদে থাকা, নতুন চুক্তির মাধ্যমে সান্তিয়াগো বার্নাবেউতে নিজের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ নিশ্চিত করা।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।