ব্রাজিল ফুটবল
‘ব্রাজিলকে নতুন করে গড়তে হবে’—আনচেলত্তি
২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে নতুন ব্রাজিল গড়ার ঘোষণা কার্লো আনচেলত্তির।

‘ব্রাজিলকে নতুন করে গড়তে হবে’—আনচেলত্তি
ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে জাতীয় দলে বড় ধরনের পুনর্গঠনের পরিকল্পনা ঘোষণা করেছেন। ৬৭ বছর বয়সী ইতালিয়ান কোচ ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)-এর পরিকল্পনা নির্ধারক কমিটির সঙ্গে বৈঠকে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। আনচেলত্তি বলেন, ‘আমরা নতুন একটা দল গঠন শুরু করব। তরুণ খেলোয়াড়দের ওপর বিশেষ নজর দেয়া হবে। তবে একই সঙ্গে যারা বিশ্বকাপে খেলেছেন এবং এখনও জাতীয় দলকে অনেক কিছু দিতে পারেন, তাদেরও বাদ দেব না।’
তার পরিকল্পনা অনুযায়ী, ব্রাজিল দলে একদিকে যেমন নতুন প্রতিভাদের সুযোগ দেওয়া হবে, অন্যদিকে অভিজ্ঞ খেলোয়াড়দেরও ধরে রাখা হবে, যাতে দলটি ধাপে ধাপে ২০৩০ বিশ্বকাপের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হতে পারে। সিবিএফ-এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে আরও যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে—সেপ্টেম্বর ও নভেম্বরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের প্রস্তুতি, ২০২৭ সালে শুরু হতে যাওয়া ২০৩০ বিশ্বকাপ বাছাইপর্বের পরিকল্পনা, ২০২৮ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য কোপা আমেরিকার প্রস্তুতি, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক পারফরম্যান্সের পর্যালোচনা।
২০২৬ বিশ্বকাপে ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের কাছে হেরে বিদায় নেয়, যা দলটির জন্য ছিল বড় ধাক্কা। সেই ব্যর্থতার পর এবার নতুন প্রজন্ম ও অভিজ্ঞদের সমন্বয়ে এক শক্তিশালী ব্রাজিল গড়ে তুলতে চান আনচেলত্তি। বর্তমানে আনচেলত্তির সঙ্গে ব্রাজিল জাতীয় দলের চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত। তাঁর লক্ষ্য, আগামী বিশ্বকাপের আগে এক নতুন, ভারসাম্যপূর্ণ এবং শিরোপার জন্য লড়াই করতে সক্ষম দল তৈরি করা।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক ফুটবলবাংলাদেশকে গোল বন্যায় ভাসালো উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ফুটবলজর্ডানকে ৫-০ গোলে হারালো বাংলাদেশের মেয়েরা
আন্তর্জাতিক ফুটবলবিশ্বকাপজয়ী লরেন্তের অবসরের ঘোষণা
আন্তর্জাতিক ফুটবলবাংলাদেশের সঙ্গেও খেলতে চায় ব্রাজিল?
আন্তর্জাতিক ফুটবলইসরায়েল-ফিলিস্তিন ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু?
আন্তর্জাতিক ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।