খেলারদেশ

মার্ক কুকুরেয়া, স্পেন

কুকুরেয়ার অদ্ভুত তিন কাণ্ড

কুকুরেয়ার অদ্ভুত তিন কাণ্ড

কুকুরেয়ার অদ্ভুত তিন কাণ্ড

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

স্পেনের বিশ্বকাপজয়ী ডিফেন্ডার মার্ক কুকুরেয়া নিজের দেওয়া কথা রেখেছেন। ২০২৬ বিশ্বকাপ জয়ের পর তিনি জাতীয় দলের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের মুখের ট্যাটু করিয়েছেন নিজের বাম হাতে।

বিশ্বকাপ শুরুর আগে কুকুরেয়া মজা করেই বলেছিলেন, ‘স্পেন যদি বিশ্বকাপ জেতে, তাহলে আমি কোচের মুখ শরীরে ট্যাটু করব।’ স্পেন ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জেতার পর কোচ দে লা ফুয়েন্তেও হাসতে হাসতে বলেছিলেন, তিনি আশা করেন কুকুরেয়া তার প্রতিশ্রুতি রাখবেন। অবশেষে মঙ্গলবার সেই প্রতিশ্রুতি পূরণ করেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার। নিজের বাম হাতে বিশ্বকাপ ট্রফি হাতে লুইস দে লা ফুয়েন্তের একটি ট্যাটু করিয়ে ইনস্টাগ্রামে তিনি লেখেন—‘প্রতিশ্রুতি পূরণ হলো।’

নিজের বাম হাতে বিশ্বকাপ ট্রফি হাতে লুইস দে লা ফুয়েন্তের ট্যাটু করিয়ে প্রতিশ্রুতি রাখলেন কুকুরেয়া

নিজের বাম হাতে বিশ্বকাপ ট্রফি হাতে লুইস দে লা ফুয়েন্তের ট্যাটু করিয়ে প্রতিশ্রুতি রাখলেন কুকুরেয়া

২০২৬ বিশ্বকাপে কুকুরেয়া স্পেনের হয়ে আটটি ম্যাচের সবগুলোতেই শুরুর একাদশে খেলেছেন। তার দৃঢ় রক্ষণে স্পেন ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই ক্লিন শিট ধরে রাখে এবং শেষ পর্যন্ত বিশ্বকাপ শিরোপা জিতে নেয়।

ফাইনালের মাঠে মুদ্রা পুঁতে রাখেন কুকুরেয়া

ফাইনালের মাঠে মুদ্রা পুঁতে রাখেন কুকুরেয়া

দ্বিতীয়ত, ২০১০ বিশ্বকাপজয়ী স্প্যানিশ ফুটবল কিংবদন্তি হুয়ান কাপদেভিয়ার অনুরোধে, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের আগে মাঠে মুদ্রা পুঁতে রেখেছিলেন তিনি। ম্যাচের আগে দেখা যায়, কুকুরেয়া জাতীয় সঙ্গীত এবং সতীর্থদের সাথে করমর্দনের পর মোজা থেকে একটা মুদ্রা বের করে মাঠের ঘাসের মধ্যে পুঁতে দেন।

স্ত্রীর পায়জামার টপ সঙ্গে কুকুরেয়া

স্ত্রীর পায়জামার টপ সঙ্গে কুকুরেয়া

এছাড়াও আসর চলাকালে কুকুরেয়া আরেকটি কুসংস্কারও বেশ আলোচনায় ছিল। সৌভাগ্যের প্রতীক হিসেবে তিনি পুরো টুর্নামেন্টজুড়ে নিজের স্ত্রীর পায়জামার টপ সঙ্গে বহন করেন।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।