লিভারপুল ট্রান্সফার খবর
লিভারপুলে বারকোলার বিকল্প রায়ান
লিভারপুলে বারকোলার বিকল্প রায়ান! লিভারপুলের বিকল্প তালিকায় ব্রাজিলিয়ান তরুণ।

লিভারপুলে বারকোলার বিকল্প রায়ান
ফরাসি উইঙ্গার ব্র্যাডলি বারকোলাকে দলে ভেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে লিভারপুল। তবে পিএসজির সঙ্গে আলোচনা সফল না হলে বিকল্প পরিকল্পনাও প্রস্তুত রেখেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। টকস্পোর্টস–এর প্রতিবেদনে বলা হয়েছে, বোর্নমাউথের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রায়ান লিভারপুলের বিকল্প লক্ষ্যগুলোর অন্যতম।

ব্র্যাডলি বারকোলা
প্রতিবেদন অনুযায়ী, বারকোলার জন্য লিভারপুল প্রাথমিকভাবে প্রায় ৮০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে প্রস্তুত। কিন্তু পিএসজি তাদের তারকার মূল্য নির্ধারণ করেছে প্রায় ১৭০ মিলিয়ন ইউরো, যা লিভারপুলের কাছে অনেক বেশি বলে মনে হচ্ছে। সে কারণেই বিকল্প হিসেবে কয়েকজন তরুণ আক্রমণভাগের খেলোয়াড়কে নজরে রেখেছে অলরেড। রায়ানের পাশাপাশি তালিকায় রয়েছেন কোলনের সাঈদ এল মালা ও লিলের মাতিয়াস ফার্নান্দেস-পার্দো। এছাড়া ব্রাইটনের ইয়ানকুবা মিনতেহকে নিয়েও অভ্যন্তরীণ আলোচনা হয়েছিল, তবে সেটি আর এগোয়নি।

রায়ানকে লিভারপুল তাদের ‘ড্রিম টার্গেট’ হিসেবে বিবেচনা করছে
টকস্পোর্টস–এর দাবি, রায়ানকে লিভারপুল তাদের ‘ড্রিম টার্গেট’ হিসেবে বিবেচনা করছে। তবে তাকে দলে ভেড়ানোও সহজ হবে না। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের চুক্তিতে ১০০ মিলিয়ন ইউরোর বেশি রিলিজ ক্লজ রয়েছে। যদিও তা ২০২৭ সাল থেকে কার্যকর হবে।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে বোর্নমাউথের হয়ে রায়ানের পারফরম্যান্স এবং ২০২৬ বিশ্বকাপে তার সম্ভাবনাময় প্রদর্শন ইউরোপের বড় ক্লাবগুলোর নজর কেড়েছে। এখন দেখার বিষয়, বারকোলাকে না পেলে লিভারপুল শেষ পর্যন্ত রায়ানের দিকেই এগোয় কি না।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।