বার্সেলোনা ট্রান্সফার
বার্সেলোনায় করিম আদেয়েমি
বিদায়বেলায় আবেগঘন বার্তা দিয়েছেন আদেয়েমি

জার্মান উইঙ্গার করিম আদেয়েমিকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে এফসি বার্সেলোনা। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে কাতালান ক্লাবটিতে যোগ দেন তিনি।

একাধিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২ কোটি ২০ লাখ ইউরো নির্দিষ্ট ট্রান্সফার ফিতে এই চুক্তি সম্পন্ন হয়েছে। বিভিন্ন পারফরম্যান্সভিত্তিক বোনাস যোগ হলে ডর্টমুন্ড আশা করছে, চার বছর আগে আরবি সালজবুর্গ থেকে আদেয়েমিকে কিনতে যে ৩ কোটি ইউরো ব্যয় করেছিল, তার পুরোটা ফিরে পাবে। বার্সেলোনার সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করেছেন ২৪ বছর বয়সী এই জার্মান আন্তর্জাতিক।
ডর্টমুন্ডের ক্রীড়া ব্যবস্থাপনা পরিচালক লার্স রিকেন বলেন, "গত চার বছরে করিম আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ ছিল। ২০২৪ সালে তাকে নিয়েই আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিলাম। তবে এ গ্রীষ্মে আমরা এবং করিম—দুই পক্ষই ভিন্ন পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তার এবং তার পরিবারের জন্য শুভকামনা।"
বিদায়বেলায় আবেগঘন বার্তা দিয়েছেন আদেয়েমিও:

ডর্টমুন্ডের হয়ে আদেয়েমি ১৪৬টি ম্যাচ খেলেছেন, যার মধ্যে ৯৮টি ছিল বুন্দেসলিগায়। এই সময়ে তিনি মোট ৩৬টি গোল করেন, যার ২৩টি আসে লিগে। বার্সেলোনায় গিয়ে তিনি আবারও একসঙ্গে কাজ করবেন কোচ হান্সি ফ্লিকের সঙ্গে। জার্মান জাতীয় দলের কোচ থাকাকালেই ফ্লিকের অধীনে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল আদেয়েমির। এখন সেই পরিচিত কোচের হাত ধরেই শুরু হচ্ছে তাঁর ক্যারিয়ারের নতুন অধ্যায়।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলসিরি আ-তে ইন্টার, কোমোর জয়; লিগ শীর্ষে রোমা
ক্লাব ফুটবলবড় জয়ের পরও বার্সার উন্নতি চান ফ্লিক
ক্লাব ফুটবললিলের শীর্ষে ওঠার দিনে জয়ে ফিরল পিএসজি
ক্লাব ফুটবলদশ মিনিটের ঝড়ে আতলেতিকোর সান সেবাস্তিয়ান জয়
ক্লাব ফুটবলআবারও জয় বঞ্চিত ইয়ুভেন্তাস
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।