খেলারদেশ

মেসির দলে যোগ দিচ্ছেন ভোজিনিয়া?

ট্রান্সফার গুঞ্জন: বিশ্বকাপে আলো ছড়ানো ভোজি্নিয়া যোগ দিচ্ছেন মেসির দলে? দলে টানতে চায় ইন্টার মায়ামি। আরো অন্যান্য ট্রান্সফার আপডেট।

 মেসির দলে যোগ দিচ্ছেন ভোজিনিয়া?

ভোজিনহা কি যোগ দিচ্ছেন মেসির দলে?

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ট্রান্সফার গুঞ্জন:

বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা ভোজিনিয়াকে দলে ভেড়ানোর কথা ভাবছে ইন্টার মায়ামি। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্সা জানিয়েছে, ৪০ বছর বয়সী এই গোলরক্ষক বর্তমানে ফ্রি এজেন্ট। পর্তুগালের শাভেস ছাড়ার পর নতুন ক্লাব খুঁজছেন তিনি।

কেপ ভার্দের হয়ে বিশ্বকাপে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে নজর কাড়েন ভোজি্নিয়া। শেষ ৩২-এর ম্যাচে লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ে গিয়ে কঠিন পরীক্ষায় ফেলেছিলেন তিনি। এখন সেই মেসির সঙ্গেই একই দলে খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।

অন্যান্য ট্রান্সফার গুঞ্জন

গিলবার্তো মোরাকে দলে নেবার দৌড়ে যোগ দিয়েছে লিভারপুল। বিশ্বকাপে আলো ছড়ানো ১৭ বছর বয়সী মেক্সিকান মিডফিল্ডার গিলবার্তো মোরাকে দলে ভেড়ানোর জন্য আনুষ্ঠানিক যোগাযোগ করেছে।

ম্যানচেস্টার ইউনাইটেডও তার ওপর নজর রাখলেও আপাতত অন্যান্য টার্গেট খেলোয়াড়দের প্রতিই তাদের অগ্রাধিকার। এছাড়া রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনাও মোরার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

বর্তমানে ক্লাব তিহুয়ানার সঙ্গে ২০২৯ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আছেন মোরা। তবে ১৮ বছর পূর্ণ হওয়ার পর চলতি বছরই ইউরোপে পাড়ি জমাতে পারবেন।

আরও...

টটেনহাম হটস্পার, জুনিয়র ক্রুপিকে (ফ্রান্স) দলে নিতে ৮৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব প্রস্তুত করেছে। গত মৌসুমে বোর্নমাউথের হয়ে তিনি ১৩ গোল করেছিলেন।

পিএসজি ব্যক্তিগত শর্তে মাগনেস আকলিউশের (ফ্রান্স) সঙ্গে সমঝোতায় পৌঁছেছে। তবে মোনাকোর সঙ্গে ট্রান্সফার ফি নিয়ে আলোচনা চলছে।

নিউক্যাসল ইউনাইটেড শন স্টিউরকে (নেদারল্যান্ডস) দলে ভেড়ানোর খুব কাছাকাছি। আয়াক্সের ১৮ বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য মোট প্যাকেজ ২৫ মিলিয়ন ইউরোর বেশি হতে পারে।

আর্সেনাল একসঙ্গে স্ট্রাইকার, মিডফিল্ডার, সেন্টার-ব্যাক, ফুল-ব্যাক ও গোলরক্ষক খুঁজছে। একই সঙ্গে লিয়ান্দ্রো ট্রসার্ডের (বেলজিয়াম) বেসিকতাসে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। তার বিকল্প হিসেবে মরগান রজার্স (ইংল্যান্ড) অথবা ব্র্যাডলি বারকোলাকে (ফ্রান্স) বিবেচনা করা হচ্ছে।

চেলসি—তরুণ উইঙ্গার জেসি ডেরির চুক্তি নবায়ন করতে চায়। লিভারপুল—দারা জিকিয়েমিকে পাঁচ বছরের চুক্তিতে দলে নিয়েছে। রাদু দ্রাগুশিন ফিওরেন্তিনায় যোগ দিতে ইতালিতে যাচ্ছেন। ব্রেন্টফোর্ড—ফ্রি এজেন্ট স্ট্রাইকার ক্যালাম উইলসনকে এক বছরের চুক্তি দিতে যাচ্ছে। নাপোলি—স্কট ম্যাকটমিনেকে নতুন ও উন্নত চুক্তি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।আতালান্তা—জিয়ানলুকা গায়েতানোকে দলে ভেড়ানোর দ্বারপ্রান্তে। পারমার গোলরক্ষক জায়ন সুজুকি—লিডস ইউনাইটেডে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। এফসি কোলন—এদসন আলভারেসকে দলে নেওয়ার সম্ভাবনা খতিয়ে দেখছে।

বায়ার্ন মিউনিখ ও বেসিকতাস—আলেকজান্ডার ন্যুবেলের ট্রান্সফার নিয়ে পূর্ণ সমঝোতায় পৌঁছেছে। লিঁও—ইউসুফ শেরমিতিকে দলে নিতে ১৮ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিতে প্রস্তুত। ইপসউইচ টাউন—তুলুজ থেকে ব্রাজিলিয়ান স্ট্রাইকার এমারসনকে দলে নেওয়ার চুক্তি করেছে। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স—বিশ্বকাপে নজর কাড়া নিকো সিগুরকে নজড়ে রেখেছে।

Image

অন্যদিকে, ২০২৬ সালে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর জোসে মরিনিও ইতোমধ্যে চারজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছেন। তারা হলেন ইন্টার মিলানের ডাচ ডিফেন্ডার ডেনজেল ডামফ্রিস, লিভারপুলের ফরাসি ডিফেন্ডার ইব্রাহিম কোনাতে, ম্যানচেস্টার সিটির পর্তুগিজ মিডফিল্ডার বার্নার্দো সিলভা এবং চেলসির স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।