গাব্রিয়েল মার্তিনেল্লি
আর্সেনাল ছেড়ে আল-হিলালে মার্তিনেল্লি!
আর্সেনাল থেকে মার্তিনেল্লির ট্রান্সফার এখন শুধু গুঞ্জন না, আল-হিলালে যাওয়ার সব দরজাই খুলে গেছে।

গাব্রিয়েল মার্তিনেল্লি
গাব্রিয়েল মার্তিনেল্লির আর্সেনাল অধ্যায় শেষ হওয়ার পথে। ব্রাজিলিয়ান এই উইঙ্গারের আল-হিলালে যোগ দেওয়ার আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে বলে জানিয়েছেন ফ্যাব্রিজিও রোমানো।
মার্তিনেল্লি ইতোমধ্যেই সৌদি ক্লাবটির সঙ্গে ব্যক্তিগত শর্তে সম্মতি দিয়েছেন। এখন দুই ক্লাবের মধ্যে ট্রান্সফার প্যাকেজ চূড়ান্ত করার কাজ চলছে। রোমানোর সর্বশেষ আপডেট অনুযায়ী, মোট প্যাকেজের মূল্য ৬৫ মিলিয়ন ইউরোর বেশি হতে পারে এবং মার্তিনেল্লির মেডিক্যাল টেস্ট শিগগিরই নির্ধারিত হওয়ার কথা।
এর আগে আর্সেনাল মার্তিনেল্লির জন্য প্রায় ৬০ মিলিয়ন পাউন্ড দাবি করেছিল। আল-হিলালের প্রস্তাব ছিল প্রায় ৫০–৫৫ মিলিয়ন পাউন্ড। তবে ব্যবধান কমে আসায় চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা এখন বাস্তব।
অভিষেকেই চোটে শমিত সোম


চুক্তিটি সম্পন্ন হলে মার্তিনেল্লিকে বিক্রিই আর্সেনালের অন্যতম বড় বিক্রি হবে। ২০১৯ সালে ইতুয়ানো থেকে মাত্র ৬ মিলিয়ন পাউন্ডে আর্সেনালে যোগ দেওয়া মার্তিনেল্লি এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ২৭৮ ম্যাচে ৬২ গোল করেছেন।
মার্তিনেল্লিকে বিক্রি পর আর্সেনালের বাম প্রান্তে বড় প্রশ্ন তৈরি হতে পারে। বর্তমানে ওই পজিশনে ক্রিস্তোস জোলিস রয়েছেন। এদেরেখি এজে ও অন্যান্য খেলোয়াড়ও প্রয়োজনে সেখানে খেলতে পারেন। তবে মার্তিনেল্লির বিকল্প হিসেবে আর্সেনাল নতুন কাউকে দলে ভেড়াবে কি না, দেখার বিষয়।
ডার্বি কাউন্টির পথে হামজা চৌধুরী


খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্লাব ফুটবলবায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের জয়
ক্লাব ফুটবলঅভিষেকেই কোমোর বড় জয়
ক্লাব ফুটবলমেসি-লেওয়ানডফস্কির ম্যাচে নেই জয় পরাজয়
ক্লাব ফুটবলবার্সেলোনার গোলবন্যায় বিধ্বস্ত ফেইনুর্দ
ক্লাব ফুটবললিভারপুলের প্রত্যাবর্তন, পিএসজির গোলবন্যার রাতে আর্সেনালের কষ্টার্জিত জয়
ক্লাব ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।