খেলারদেশ

আর্সেনাল

আর্সেনালের রাইট-ব্যাক পজিশন কি কুফা?

মাত্র ৯ মিনিটেই গুরুতর চোট, আর্সেনালের রাইট-ব্যাক পজিশনকে ‘অভিশপ্ত’ বলছেন সমর্থকেরা

আর্সেনালের রাইট-ব্যাক পজিশন কি কুফা?
খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে রিয়াল বেতিসের বিপক্ষে মাঠে নেমে মাত্র ৯ মিনিট খেলেই গুরুতর চোটে মাঠ ছাড়তে হয়েছে আর্সেনালের তরুণ ডিফেন্ডার লুই কোপলিকে। ১৯ বছর বয়সী এই ফুটবলারের চোটের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক আর্সেনাল সমর্থক দাবি করেছেন, ক্লাবটির রাইট-ব্যাক পজিশন যেন ‘অভিশপ্ত’ হয়ে গেছে।

ডাবলিনের আভিভা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে রাখার চেষ্টা করার সময় কোপলির বুট মাঠে আটকে যায়। এতে তার হাঁটু অস্বাভাবিকভাবে মোচড় খেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে চিকিৎসাকর্মীরা মাঠে ছুটে আসেন। পরে মেডিকেল স্টাফদের সহায়তায় খুঁড়িয়ে মাঠের বাইরে যান তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার হাঁটুতে গুরুতর চোট লেগেছে।

Image

ঘটনার পর আর্সেনাল সমর্থকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। একজন লিখেছেন, "আমাদের রাইট-ব্যাক পজিশনটা সম্ভবত ফুটবলের সবচেয়ে অভিশপ্ত জায়গা। একাডেমির একজন মিডফিল্ডারকে সেখানে খেলালেও হাঁটুর চোট লাগে।" আরেকজন শুধু লিখেছেন, "লুই কোপলি চোট নিয়ে মাঠ ছাড়ল।" আরেক সমর্থকের মন্তব্য, "লুই কোপলির জন্য সত্যিই খারাপ লাগছে। চোটটা ভালো দেখাচ্ছে না। নিজেকে প্রমাণ করার জন্য এটা ছিল তার বড় সুযোগ।" অন্য একজন লেখেন, "কোপলি অসাধারণ প্রতিভাবান। এটাই হতে পারত তার ব্রেকথ্রু মৌসুম। খুবই দুঃখজনক।" আরেকজনের আশঙ্কা, "এটা খারাপ চোট। মনে হচ্ছে হাঁটু মোচড় খেয়েছে।"

আর্সেনালের রাইট-ব্যাক পজিশনে চোটের সমস্যা নতুন নয়। দলের নিয়মিত ডিফেন্ডার জুরিয়েন টিম্বারও বর্তমানে ইনজুরির কারণে মাঠের বাইরে। কুঁচকির চোটে তিনি বিশ্বকাপ এবং গত মৌসুমের শেষ দুই মাস মিস করেছিলেন। জুলাই মাসে আবারও চোটে পড়ায় স্পেনে দলের অনুশীলন ক্যাম্প ছেড়ে লন্ডনে ফিরে যেতে হয় তাকে।

এদিকে আয়ারল্যান্ড সফরটাও সুখকর হয়নি আর্সেনালের জন্য। ম্যাচ শুরু হয় নির্ধারিত সময়ের পরে। কারণ ডাবলিনের যানজটে আটকে পড়েছিল রিয়াল বেতিস। খেলায় মিকেল আর্তেতার দল ৩-১ গোলে রিয়াল বেতিসের কাছে হেরে প্রাক-মৌসুম শেষ করে ।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।