খেলারদেশ

সর্বশেষ আপডেট

ভিনি-দিওমান্দে-রিয়াল চুক্তি দোলচালে

সর্বশেষ আপডেট: এই সপ্তাহেই দুজনের ভবিষ্যতের সিদ্ধান্ত চূড়ান্ত হতে পারে।

ভিনি-দিওমান্দে-রিয়াল চুক্তি দোলচালে

ভিনিসিয়ুস জুনিয়র ও ইয়ান দিওমান্দে

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে সোমবার বৈঠক, সিদ্ধান্তের অপেক্ষায় রিয়াল মাদ্রিদ ও ভিনি

শেষ খবর পাওয়া পর্যন্ত, রিয়াল মাদ্রিদে ভিনিসিয়ুস জুনিয়রের ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটতে পারে সোমবারের বৈঠকে।

রবিবার মাদ্রিদে ফিরবেন ব্রাজিলিয়ান তারকা। এরপর নতুন প্রধান কোচ জোসে মরিনিও এবং ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসবেন তিনি। বৈঠকে তাঁর চুক্তি নবায়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে।

রিয়াল মাদ্রিদের বিশ্বাস, ভিনিসিয়ুস ক্লাবেই থাকতে চান। রিয়াল ও মরিনিওও চান ভিনিকে রিয়ালে রাখতে। তবে ভিনির নতুন চুক্তিতে আর্থিক চাওয়ার পরিমাণের সঙ্গে ক্লাবের প্রস্তাবের এখনও বড় ব্যবধান রয়েছে। ফলে সমঝোতা হবে কি না, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

গত ১৮ মাস ধরে নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা চললেও কোনো সমাধান আসেনি। তাই সোমবারের বৈঠকেই পরিষ্কার হতে পারে, ভিনিসিয়ুস কি নতুন চুক্তিতে রিয়াল মাদ্রিদেই থাকবেন, নাকি বিদায় নেবেন আর্সেনাল গুঞ্জনের দিকে।

এদিকে, লেইপজিগে আর থাকতে চান না ইয়ান দিওমান্দে, দ্রুত চুক্তি চায় রিয়াল মাদ্রিদ

জার্মান ক্লাব লেইপজিগের সঙ্গে সম্পর্ক কার্যত শেষ করেছেন ইয়ান দিওমান্দে। রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার চুক্তি দ্রুত সম্পন্ন করতে চাইলেও, বেশি ট্রান্সফার ফি আদায়ের আশায় লেইপজিগ আলোচনা দীর্ঘায়িত করছে বলে জানা গেছে।

এই পরিস্থিতিতে ক্ষুব্ধ দিওমান্দে আগেই ক্লাবকে জানিয়ে দিয়েছেন, জার্মানিতে তাঁর সময় শেষ। এমনকি তিনি আর লেইপজিগের হয়ে খেলতে রাজি না বলেও স্পষ্ট করেছেন।

অন্যদিকে, রিয়াল মাদ্রিদও দ্রুত সমঝোতায় পৌঁছাতে চাপ দিচ্ছে ক্লাবটিকে। স্প্যানিশ ক্লাবটি চায়, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই চুক্তি চূড়ান্ত হোক।

সবকিছু পরিকল্পনামাফিক এগোলে, চলতি সপ্তাহেই মেডিকেল পরীক্ষার জন্য মাদ্রিদে যাবেন দিওমান্দে। এরপর ভালদেবেবাসে দলের অনুশীলন কেন্দ্রে যোগ দিয়ে প্রধান কোচ জোসে মরিনিওর অধীনে নতুন অধ্যায় শুরু করবেন তিনি।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।