মেজর লিগ সকার খেলবেন সাকিব (এই দিনে ডেমো 1)

যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে দল পেয়েছেন সাকিব আল হাসান
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ অনেক বছর ধরেই পরিচিত মুখ সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন প্রায় দুই বছর হতে চললো। এখন সাকিবের দেখা মেলে কেবল ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেই।
মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) দল পেয়েছেন সাকিব আল হাসান। এএম গাজানফারের সাময়িক বদলি হিসেবে তাকে দলে নিয়েছে এমআই নিউইয়র্ক। ইতোমধ্যে দলের সাথে যোগ দিয়েছেন সাকিব। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বেশ অনেক বছর ধরেই পরিচিত মুখ সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন প্রায় দুই বছর হতে চললো। এখন সাকিবের দেখা মেলে কেবল ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতেই। আসন্ন লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসে খেলবেন সাকিব আল হাসান। এবার মেজর লিগ ক্রিকেটে দেখা যাবে এমআই নিউইয়র্কে।
এর আগে আইএলটি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এছাড়া মেজর লিগ ক্রিকেটের ২০২৪ সালের আসরে খেলেছিলেন এলএ নাইট রাইডার্সের জার্সিতে। পরের মৌসুমের আগে তাকে ছেড়ে দেয় নাইট রাইডার্স। এবার একই টুর্নামেন্টে বদলি ক্রিকেটার হিসেবে এমআই নিউইয়র্কে নাম লেখালেন সাকিব।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনও আনুষ্ঠানিকভাবে অবসর নেওয়া হয়নি সাকিব আল হাসানের। কবে আন্তর্জাতিক মঞ্চে ফিরবেন তা-ও নিশ্চিত নয়। এই সময়টা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়াচ্ছেন তিনি। মাঝে জাতীয় দলে সাকিবকে ফেরানোর গুঞ্জন উঠলেও তা বাতাসে মিলিয়ে যেতেও সময় লাগেনি তেমন।
এমআই নিউইয়র্কের প্রথম ম্যাচ বাংলাদেশ সময় ২১ জুন, ভোর সাড়ে ৬টায়। প্রতিপক্ষ ওয়াশিংটন ফায়ারবার্ডস, খেলা হবে ডালাসে। এবারের আসরে এখনও পর্যন্ত কোনো ম্যাচ খেলেনি এমআই নিউইয়র্ক।

Eliaus komol
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।