খেলারদেশ

এনসিএলের দ্বিতীয় দিনে রুয়েলের পাঁচ উইকেট

প্রথম শ্রেণির ক্যারিয়ারের ৮মবারের মতো পাঁচ উইকেটের দেখা পেয়েছেন ডানহাতি এই পেসার।

এনসিএলের দ্বিতীয় দিনে রুয়েলের পাঁচ উইকেট
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম রাউন্ডের দ্বিতীয় দিনে পাঁচ উইকেট শিকার করেছেন বরিশালের পেসার রুয়েল মিয়া। খুলনায় স্বাগতিকদের বিপক্ষে ক্যারিয়ারের ৮ম ফাইফারের দেখা পেয়েছেন তিনি।

নিজেদের প্রথম ৪২৬ রানে থামে খুলনার প্রথম ইনিংস। প্রথম দিনে দুই উইকেট শিকার করা রুয়েল দ্বিতীয় দিনে মধ্যাহ্ন বিরতির আগে শিকার করেন আরও তিন উইকেট।

দ্বিতীয় দিনের শুরুতে সুইং আদায় করে নেওয়া এই ডানহাতি পেসার নুরুল হাসান সোহান, আফিফ হোসেন ও আব্দুল হালিমকে ফেরান। এর আগের প্রথম দিনে এনামুল হক বিজয় ও অধিনায়ক মোহাম্মদ মিঠুনকে আউট করেন।

দারুণ বোলিং করা এই পেসার পাঁচ উইকেট শিকারের পথে খরচ করেছেন ৮০ রান। রুয়েলের ফাইফার ছাড়াও বরিশালের হয়ে দুই উইকেট শিকার করেছেন স্পিনার মঈন খান।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।