জ্বরের কারণে ছিটকে গেলেন শান্ত
ডেঙ্গু বা কোভিডে আক্রান্ত হননি, তবে খেলার মতো ফিট অবস্থায় নেই শান্ত।

এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্ট শুরুর আগে ফের ধাক্কা খেল বাংলাদেশ। জাপানে গিয়ে অসুস্থ হয়ে পড়ায় খেলতে পারবেন না নাজমুল হোসেন শান্ত। এর আগে চোটের কারণে বাদ পড়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন।
নাজমুল হোসেন শান্তর ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন।
জাপানে গিয়ে জ্বরে আক্রান্ত হন শান্ত। গত চারদিনে সুস্থ হয়ে উঠতে না পারায় তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। জাপানে বাংলাদেশ কন্টিনজেন্টের সঙ্গে থাকা চিকিৎসক, স্থানীয় চিকিৎসক ও বিসিবির ফিজিও মিলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবৃতিতে জানানো হয়েছে, ডেঙ্গু ও কোভিড পরীক্ষা করা হয়েছে। সেখানে কোনো সমস্যা ধরে পড়েনি। তবে এশিয়ান গেমসে খেলার মতো ফিট অবস্থায় নেই তিনি।
আগামীকাল মঙ্গলবার এশিয়ান গেমসের চতুর্থ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বৃষ্টি বা ভেজা আউটফিল্ডের কারণে খেলা মাঠে না গড়ালে র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সেমি-ফাইনালে উঠে যাবে লিটন দাসের দল।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটআকবরের দৃঢ়তায় ম্যাচ বাঁচাল রংপুর
বাংলাদেশের ক্রিকেটইনিংস ব্যবধানের হারে শুরু বরিশালের মৌসুম
বাংলাদেশের ক্রিকেটএশিয়ান গেমস সমাপণীতে লিটনের হাতে ছিল পতাকা
বাংলাদেশের ক্রিকেটএনসিএলে রাজশাহীর বিপক্ষে জয়ের সেঞ্চুরিতে এগিয়ে চট্টগ্রাম
বাংলাদেশের ক্রিকেটখুলনার বোলিং তোপে ফলো-অনে বরিশাল
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।