একই দিনে ভারতের জোড়া ম্যাচ!
এশিয়ান গেমসের ফাইনাল নিশ্চিত করলে ভারতের সামনে থাকবে ২৮ বছরের পুরোনো কীর্তিতে ভাগ বসানোর হাতছানি।

সবকিছু ঠিকঠাক থাকলে কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের বাধা পেরিয়ে আইচি-নাগোয় এশিয়ান গেমসের ফাইনালে খেলা ভারতের জন্য অসম্ভব নয়। ফাইনালে উঠলেই দারুণ এক কীর্তি গড়বে দলটি। একই দিনে দুই দেশে খেলবে দুই ম্যাচ।
আগামী ৩ অক্টোবর চলমান এশিয়ান গেমসের ফাইনাল অনুষ্ঠিত হবে। একই দিনে চন্ডীগড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মাঠে নামবে ভারত।
এর আগে আজ রবিবার ত্রিভান্থানাপুরানে সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে দুই দল।
সাদা বলের ক্রিকেটে দুই সংস্করণের জন্য একরকম দুইটি আলাদা স্কোয়াডই গড়ে তুলেছে ভারত। এ কারণেই একই সময়ে দুই দেশে পূর্ণ শক্তির দল পাঠাতে পেরেছে দেশটি। এটি প্রমাণ করে দেশটির ক্রিকেটের ভিত কতটা মজবুত।
সবকিছু ঠিকঠাক থাকলে এশিয়ান গেমসের ফাইনালে ভারত মাঠে নামবে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে। আর ঘরের মাঠে ওয়ানডেতে দলকে নেতৃত্ব দেবেন শুভমান গিল।
৩ অক্টোবর বাংলাদেশ সময় সকাল ১১ টায় শুরু হবে এশিয়ান গেমসের ফাইনাল, আর ভারত-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজের তৃতীয় ওয়ানডে মাঠে গড়াবে দুপুর ২.৩০ মিনিটে। অর্থাৎ, সাড়ে তিন ঘণ্টার ব্যবধানে দুই দেশে দুইটি ভিন্ন সংস্করণে মাঠে নামবে ভারত। আর যদি দিনের প্রথম ম্যাচের শেষের সময় ও দ্বিতীয় ম্যাচের শুরুর সময়ের ব্যবধান হিসেব করা হয়, তাহলে তা হবে ৩০ মিনিট।
এর আগে ১৯৯৮ সালে একই দিনে দুই জায়গায় মাঠে নেমেছিল ভারত। সেবার কমনওয়েলথ গেমসে কুয়ালালামপুরে কানাডার বিপক্ষে মাঠে নামে ভারত। একই দিনে টরেন্টোতে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে সাহারা কাপে মাঠে নেমেছিল।
ক্রিকেটের জনক ইংল্যান্ডও একাধিকবার একই সময়ে দুই জায়গায় খেলেছিল। ১৯৩০ সালে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক সময়ে টেস্ট খেলেছিল ইংলিশরা।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটভারতের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন হারমানপ্রীত
ক্রিকেটএবার ছিটকে গেলেন ডি জর্জি
ক্রিকেটকদর্য ব্যাটিং-বোলিংয়ে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ
ক্রিকেটসাদা বলে নতুন নিয়ম আনল আইসিসি
ক্রিকেটভারত-পাকিস্তান ম্যাচেই স্বর্ণপদক
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।