এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া
বৃষ্টি বাধায় খেলা না হওয়ায় ওমানকে টপকে শেষ আট নিশ্চিত করেছে মালয়েশিয়া।

ছবি- বিসিবি
বৃষ্টিতে ভেসে গেছে মালয়েশিয়া-ওমান লড়াই। তাতে ওমানকে টপকে এশিয়া কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মালয়েশিয়া। চতুর্থ কোয়ার্টার ফাইনালে দলটির প্রতিপক্ষ বাংলাদেশ।
আগামী ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ১১ টায় মুখোমুখি হবে দুই দল।
র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সরাসরি এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে জায়গা পেয়েছিল বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাকি চার দল এসেছে গ্রুপপর্বের বাধা পেরিয়ে। দুই গ্রুপ ভাগ হয়ে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে ছিল ছয় দল।
গ্রুপ ‘এ’ থেকে নেপাল ও আফগানিস্তান এবং ‘বি’ গ্রুপ থেকে মালয়েশিয়া ও হংকং কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।
গেমসের প্রথম কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হংকং, দ্বিতীয়টাতে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। তৃতীয় কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কার প্রতিপক্ষ নেপাল।
এশিয়ান গেমসের সবশেষ আসরে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ২ রানের জয় পেয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা। এবারও একই লক্ষ্যে মাঠে নামবে তারা।
দিন কয়েক আগে বাংলাদেশের মাটিতে ক্যাম্প করেছিল মালয়েশিয়া। সেখানে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে দুই টি-টোয়েন্টি ও অনুর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেছিল। দুই সিরিজেই হোয়াইটওয়াশ হয়েছিল সফরকারীরা।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটআকবরের দৃঢ়তায় ম্যাচ বাঁচাল রংপুর
বাংলাদেশের ক্রিকেটইনিংস ব্যবধানের হারে শুরু বরিশালের মৌসুম
বাংলাদেশের ক্রিকেটএশিয়ান গেমস সমাপণীতে লিটনের হাতে ছিল পতাকা
বাংলাদেশের ক্রিকেটএনসিএলে রাজশাহীর বিপক্ষে জয়ের সেঞ্চুরিতে এগিয়ে চট্টগ্রাম
বাংলাদেশের ক্রিকেটখুলনার বোলিং তোপে ফলো-অনে বরিশাল
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।