খেলারদেশ

আবারও নতুন রেকর্ড গড়লেন মান্ধানা

তিন সংস্করণে মোট রানের পর শুধুমাত্র টি-টোয়েন্টিতেও সর্বোচ্চ রানের মালিক হলেন স্মৃতি মান্ধানা.

আবারও নতুন রেকর্ড গড়লেন মান্ধানা
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

এশিয়া কাপে সেঞ্চুরি গড়ে রেকর্ড গড়া স্মৃতি মান্ধানা ছিলেন নতুন রেকর্ডের অপেক্ষায়। বাংলাদেশের বিপক্ষে ১৯ বলে ৩৭ রানের ক্যামিও ইনিংসে ভর করে নারীদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে উঠে এসেছেন তিনি।

এই রেকর্ড গড়ার পথে নিউজিল্যান্ডের সুজি বেটসকে পেছনে ফেলেছেন তিনি। এই কিউই ক্রিকেটার ১৮৬ ম্যাচে করেছেন ৪৭৫৮ রান। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ শেষে মান্ধানার করেছেন ৪৭৮৮ রান।

এই রান করতে তাকে খেলতে হয়েছে ১৭৮ ম্যাচ। এ সময়ে তার ব্যাটে এসেছে দুই সেঞ্চুরি ও ৩৬ হাফ সেঞ্চুরি। বেটসকে ছাড়িয়ে যাওয়ার দিনে ৩৭ রানের ইনিংস খেলা এই ডানহাতি ব্যাটারের ব্যাটে ছিল পাঁচ চার ও দুই ছয়।

এর আগে এশিয়া কাপে তিন সংস্করণ মিলিয়ে নারী ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন তিনি। মেগ ল্যানিং ও লউরা উলভার্টকে ছাড়িয়ে তার মোট সেঞ্চুরি সংখ্যা ১৮ টি। এছাড়া তিন সংস্করণ মিলিয়ে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন। এই রেকর্ডের পথে জাতীয় দলের সাবেক সতীর্থ মিতালি রাজকে পেছনে ফেলেছেন তিনি।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।