খেলারদেশ

টেস্ট দলে ফিরলেন জাকের আলী

জাকের আলীর সঙ্গে তাওহিদ হৃদয়কে সাদা পোশাকের দলে ডাকা হয়েছে।

টেস্ট দলে ফিরলেন জাকের আলী
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

অস্ট্রেলিয়া সফরের টেস্ট দলে জায়গা পেলেও জাকের আলীকে মাঝপথেই ফিরতে হয়েছিল। দক্ষিণ আফ্রিকা সফরে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে দারুণ খেলে ফের টেস্ট দলে জায়গা করে নিয়েছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে জায়গা পেয়েছেন।

এই ম্যাচের স্কোয়াডে নেই তাসকিন আহমেদ ও অমিত হাসানের নাম। বিশ্রামের কারণে খেলবেন না তাসকিন। আর জাকেরকে জায়গা করে দিতে বাদ পড়েছেন অমিত।

জাকের ছাড়াও আফগানিস্তানের বিপক্ষে টেস্টের দলে ফিরেছেন তাওহিদ হৃদয়। দক্ষিণ আফ্রিকায় দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে অপরাজিত ৩৫০ রানের দারুণ এক ইনিংস খেলেছেন তিনি। এই পারফরম্যান্সের সুবাদে দলে ডাক পেয়েছেন।

এর আগে সবশেষ জিম্বাবুয়ে সফরে ক্যারিয়ারের একমাত্র টেস্ট খেলেছেন এই ডানহাতি ব্যাটার।

এই দুই পরিবর্তন ছাড়া আর কোনো পরিবর্তন আনা হয়নি এই দলে। অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্ত থাকবেন। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া লিটন দাস, মমিনুল হক, মুশফিকুর রহিমসহ গুরুত্বপূর্ণ সকল ক্রিকেটারই আছেন এই দলে।

সংযুক্ত আরব আমিরাতে আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে একমাত্র টেস্ট। এই ম্যাচের আগে একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এই প্রস্তুতি ম্যাচের জন্য নাঈম হাসান, মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমনকে রাখা হয়েছে ট্র্যাভেলিং রিজার্ভ হিসেবে।

বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ, ইবাদত হোসেন ও শরিফুল ইসলাম।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।