এবার কাউন্টিতে খালেদের ফাইফার
তৃতীয় বাংলাদেশি হিসেবে কাউন্টিতে ফাইফার পেয়েছেন এই ডানহাতি পেসার।

একদিন আগেই হাসান মাহমুদকে হারিয়ে হতাশা প্রকাশ করেছিল কেন্ট। পরের দিনই সেই দুঃখ ভুলিয়ে দিলেন খালেদ আহমেদ। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে শিকার করেছেন পাঁচ উইকেট।
ক্যান্টারবুরিতে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে জ্বলে ওঠেন খালেদ আহমেদ। তার বোলিং তোপে প্রতিপক্ষ অলআউট হয়েছে মাত্র ১৬১ রানে।
হাসানের অনুপস্থিতি বেশ দারুণভাবেই পুষিয়ে দিচ্ছেন এই ডানহাতি পেসার। আগের ম্যাচে তথা কাউন্টি অভিষেক ম্যাচে তার শিকার ছিল তিন উইকেট।
এটি তার প্রথম শ্রেণির ক্যারিয়ারের ১০ম ফাইফার।
পাঁচ উইকেট শিকারের পথে খালেদের বোলিং ফিগার ছিল ১৫.৪-৪-৪২-৫। দারুণ বোলিং করা এই পেসার ফেরান কিটন জেনিংস, রকি ফ্লিনটফ, ম্যাটি হার্স্ট, মিচেল স্টানলি ও জেমস অ্যান্ডারসনকে।
তৃতীয় বাংলাদেশি হিসেবে ষষ্ঠতম বারের মতো কাউন্টিতে পাঁচ উইকেট শিকারের কীর্তি গড়েন। এর আগে হাসান মাহমুদ একবার ও সাকিব আল হাসান চারবার শিকার করেছেন পাঁচ উইকেট। মজার তথ্য হলো- প্রত্যেকেই নিজেদের প্রথম মৌসুমে পেয়েছেন ফাইফারের দেখা।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটআকবরের দৃঢ়তায় ম্যাচ বাঁচাল রংপুর
বাংলাদেশের ক্রিকেটইনিংস ব্যবধানের হারে শুরু বরিশালের মৌসুম
বাংলাদেশের ক্রিকেটএশিয়ান গেমস সমাপণীতে লিটনের হাতে ছিল পতাকা
বাংলাদেশের ক্রিকেটএনসিএলে রাজশাহীর বিপক্ষে জয়ের সেঞ্চুরিতে এগিয়ে চট্টগ্রাম
বাংলাদেশের ক্রিকেটখুলনার বোলিং তোপে ফলো-অনে বরিশাল
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।