বিদেশ সফরে প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় চায় ভারত
এফটিপি বৈঠকে পর্যাপ্ত সময় আদায় করে নেওয়ার নির্দেশনা নিজেদের প্রতিনিধি দলকে দিয়েছে বিসিসিআই।

আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততায় দ্বিপাক্ষিক সিরিজের আগে সফরকারী দলের প্রস্তুতি ম্যাচ খেলার দৃশ্য এখনই চোখেই পড়ে না। অনেক বেশি আন্তর্জাতিক ম্যাচ থাকায় প্রস্তুতি নিয়ে সরাসরি খেলতে নেমে যায় সফরকারী দলগুলো।
পরবর্তী ভবিষ্যত সফরসূচিতে (এফটিপি) এই ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড (সেনা কান্ট্রি) সফরের আগে প্রস্তুতির জন্য বাড়তি সময় চায়। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এসব দেশে সিরিজে মাঠে নামার আগে খেলতে চায় পর্যাপ্ত প্রস্তুতি ম্যাচ।
এমনটাই জানিয়েছে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া বলেন, ‘বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ প্রতি বছর প্রচুর আন্তর্জাতিক ম্যাচ খেলতে হচ্ছে। পরবর্তী এফটিপিতে আমরা নির্দিষ্ট কিছু করব এবং কিছু জিনিস পরিমাপ করে দেখব।’
চলতি সেপ্টেম্বরের ২২ ও ২৩ তারিখ দুবাইয়ে আইসিসি অফিসে পরবর্তী এফটিপি নিয়ে বৈঠকে বসবেন আইসিসির ২০ দেশ। এর মধ্যে ১২ পূর্ণ সদস্য দেশের বাইরে থাকবে আট সহযোগী দেশ। যাদেরকে নিয়ে বানানো হবে এই এফটিপি।
ওই বৈঠকের আগে সেনা কান্ট্রিভুক্ত দেশগুলোতে সফরের আগে পর্যাপ্ত সময় ও প্রস্তুতির জন্য সময় যেন বরাদ্দ রাখা হয়, নিজেদের প্রতিনিধি দলকে তেমনটাই নির্দেশনা দিয়েছে বিসিসিআই।
এছাড়া, এবারের এফটিপিতে দ্বিপাক্ষিক সিরিজ কমিয়ে ত্রিদেশীয় বা চার দেশীয় সিরিজের সংখ্যা বাড়ানোর দিকে নজর দিতে পারে আইসিসি। গত আট বছরে ওয়ানডে ক্রিকেটে মাত্র দুইটি ত্রিদেশিয় সিরিজ আয়োজিত হয়েছে। ক্রিকেটের উন্নয়নে এমন বহুদেশিয় সিরিজ আয়োজনে বাড়তি মনোযোগী হতে চায় আইসিসি।
তবে শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত সফল হবে কি-না, তা জানতে অপেক্ষা করতে হবে চূড়ান্ত এফটিপি প্রকাশ হওয়া পর্যন্ত।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটআবারও ভারতের কাছে বাংলাদেশের স্বপ্নভঙ্গ
ক্রিকেটসবচেয়ে বেশি বয়সে তাহিরের ফাইফার
ক্রিকেটদারুণ জয়ে শুরু দক্ষিণ আফ্রিকার নামিবিয়া মিশন
ক্রিকেটএবার ইমরান খানের পাশে ওয়াসিম আকরাম
ক্রিকেটমিলার-কোয়েটজের সঙ্গে দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন ডি কক
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।