ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়াল বিসিবি
বিপিএল না হওয়ার সিদ্ধান্তের পর ম্যাচ ফি বাড়ালো তামিমের বোর্ড।

কিছুদিন আগেই এক দফা ম্যাচ ফি বাড়িয়েছিল বিসিবি। সেবার অবশ্য শুধুমাত্র ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বেড়েছিল। এবার সব সংস্করণেই বাড়ল ম্যাচ ফি।
বিপিএল না করার সিদ্ধান্তের পর ক্রিকেটারদের দেওয়া দাবি মেনে এই সিদ্ধান্ত নিল বিসিবি।
এখন থেকে প্রথম শ্রেণির ম্যাচে ম্যাচ ফি ১ লাখ থেকে দেড় লাখ করল। লিস্ট ম্যাচে ৫০ হাজার থেকে বেড়ে হয়েছে এক লাখ আর টি-টোয়েন্টিতে ৪০ হাজার থেকে বেড়ে হলো ৮০ হাজার টাকা।
নারী ক্রিকেটারদের ম্যাচ ফিও বেড়েছে। লঙ্গার ভার্সন ম্যাচ খেললে মেয়েরা পাবেন ৪০ হাজার টাকা। আগে যা ছিল ২০ হাজার। ওয়ানডে ম্যাচের জন্য ৩০ হাজার ও টি-টোয়েন্টি ম্যাচের জন্য পাবেন ২০ হাজার টাকা। তিন সংস্করণেই শতভাগ ম্যাচ ফি বাড়ানো হয়েছে।
ম্যাচ ফি বাড়ানোর ঘোষণা দিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবালের আশা, প্রথম শ্রেণির ক্রিকেটে নিজেদের পেশাদারিত্বের মান আরও বাড়িয়ে নেবেন ক্রিকেটাররা।
এছাড়া এই ম্যাচ ফি বাড়ানোর পেছনে সবচেয়ে বড় কারণ বিপিএল মাঠে না গড়ানো। সেই সিদ্ধান্তের কারণে ক্রিকেটাররা যেন বছরজুড়ে আর্থিকভাবে লাভবান হন, সে কারণেই ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে, এতে ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ যারা তারাই মূলত লাভবান হচ্ছেন। তাদের আয় বাড়বে প্রায় একশ শতাংশ।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটভারতের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন হারমানপ্রীত
ক্রিকেটএবার ছিটকে গেলেন ডি জর্জি
ক্রিকেটকদর্য ব্যাটিং-বোলিংয়ে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ
ক্রিকেটসাদা বলে নতুন নিয়ম আনল আইসিসি
ক্রিকেটভারত-পাকিস্তান ম্যাচেই স্বর্ণপদক
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।