সোনাল দিনুশায় জয় বঞ্চিত ভারত
ফলোঅন করানোর সিদ্ধান্ত ভারতকে ঠেলেছে ব্যাকফুটে।

দুই ইনিংসে সেঞ্চুরি করে নিশ্চিত করলেন ড্র! জয়তুল্য এক ড্র। দারুণ ছন্দে থাকা সোনাল দিনুশার ব্যাটে নিশ্চিত জয় বঞ্চিত হয়েছে ভারত।
কলম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্টে দেবদূত পাদিক্কাল ও ধ্রুব জুরেলের সেঞ্চুরিতে ৫০৩ রানে ভারতের ইনিংস। জবাবে, নিজেদের প্রথম ইনিংসে স্বাগতিকরা গুটিয়ে যায় ২৯০ রানে, যার ১০৩ রানই আসে দিনুশার ব্যাটে।
অল্পরানে গুটিয়ে যাওয়া শ্রীলঙ্কাকে ফলোঅন করানোর সিদ্ধান্ত নেয় ভারত। সাধারণত এখন ফলো করানোর মতো সিদ্ধান্ত নেয় না দলগুলো। তবে, সেই ঝুঁকি নিয়ে দ্রুত ম্যাচ করার চিন্তায় ছিলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল।
সোনাল দিনুশার ব্যাটিংয়ে সেই সিদ্ধান্ত ভারতকে ব্যাকফুটে ঠেলে দেয়। তার ১৩৩ রানের পাশাপাশি পাসিন্দু সুরিয়াবান্দারার ৯২ রানে ভর করে ৪২৯ রান করে লিড নেয় শ্রীলঙ্কা।
পঞ্চম দিনের শেষ বিকেলে যখন লঙ্কানরা ইনিংস ঘোষণা করে, তখন ভারতের জন্য বাকি ছিল অল্প কিছু সময়। সে সময়ে ভারত না পারত এই লক্ষ্য তাড়া করতে, না লঙ্কানরা পারত প্রতিপক্ষকে অলআউট করতে। সে কারণে দুই দল ড্র মেনে নিয়ে মাঠ ছাড়ে।
৮ম শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে টেস্টের উভয় ইনিংসে সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি। ছাড়া শেষ চার টেস্ট ইনিংসে তার সেঞ্চুরি সংখ্যা তিনটি।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটভারতের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন হারমানপ্রীত
ক্রিকেটএবার ছিটকে গেলেন ডি জর্জি
ক্রিকেটকদর্য ব্যাটিং-বোলিংয়ে শূন্য হাতে ফিরছে বাংলাদেশ
ক্রিকেটসাদা বলে নতুন নিয়ম আনল আইসিসি
ক্রিকেটভারত-পাকিস্তান ম্যাচেই স্বর্ণপদক
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।