খেলারদেশ

কলম্বোয় টেস্টে চলাকালে আসল তৃতীয় শাস্তি!

আউট হয়ে সীমানাদড়িতে আঘাত করে রাগ ঝেড়ে শাস্তির মুখে পড়েছেন লঙ্কান ক্রিকেটার

কলম্বোয় টেস্টে চলাকালে আসল তৃতীয় শাস্তি!
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

কলম্বোয় ভারত-শ্রীলঙ্কার চলমান দ্বিতীয় টেস্টে আরও এক ক্রিকেটারকে শাস্তি দিয়েছে আইসিসি। এর আগে এই ম্যাচে খেলা যশস্বী জয়সওয়াল ও আসিথা ফার্নান্দোকে শাস্তি দিয়েছিল।

তৃতীয় দিনে শ্রীলঙ্কার ইনিংসের প্রথম উইকেট পতনের পর নাইটওয়াচম্যান হিসেবে মাঠে নেমেছিলেন প্রবাথ জয়াসুরিয়া। তবে, নিজের কাজটুকু করতে পারেননি। আলোকস্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগের বলেই আউট হয়ে যান।

তৃতীয় ওভারের শেষ বলে আউট হওয়া এই ব্যাটার ফেরার সময় মাঠের সীমানা দড়িতে ব্যাট দিয়ে আঘাত করেন। এই ঘটনায় তাকে শাস্তি দেওয়া হয়েছে।

আইসিসি এক বিবৃতিতে জানিয়েছে, আচরণবিধির ২.২ অনুযায়ী ক্রিকেট উপকরণ, জামা-কাপড়, মাঠের উপকরণ নষ্ট বা নষ্টের চেষ্টা করেছেন প্রবাথ জয়াসুরিয়া।

এই ঘটনায় তাকে এক ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটা তার প্রথম অপরাধ।

ঘটনার পর আম্পায়ারদের প্রতিবেদনের পর শুনানি ডাকেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

এর আগে এই ম্যাচ চলাকালে শাস্তির মুখে পড়েছেন ভারতের জয়সওয়াল ও আসিথা ফার্নান্দো মাঠে বাগবিতন্ডার পর মাথা ঠোকাঠুকি করেন। তাদের দু’জনকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি করে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

কলম্বো টেস্টে রানপাহাড় গড়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কব্জায় রেখেছে ভারত। তবে, মাঠের ভেতরে দুই দলের খেলোয়াড়দের চলছে আচরণবিধি ভঙ্গের লড়াই।

ট্যাগসমূহ:
ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।