জার্মান সুপার কাপ
ডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
জার্মানির ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম, সেই পুরানা রূপে বায়ার্ন মিউনিখ! শিরোপা জিতে নতুন মৌসুম শুরু করলো বাভারিয়ানিরা। জার্মান সুপার কাপে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন।

সুপার কাপের ট্রফি হাতে বায়ার্নের খেলোয়াড়রা
নতুন মৌসুমের শুরুতেই শিরোপার স্বাদ পেল বায়ার্ন মিউনিখ। জার্মান সুপার কাপের ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়ে ট্রফি ঘরে তুলেছে তারা। ম্যাচের প্রথমার্ধেই দুই গোল করে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে বায়ার্ন। দ্বিতীয়ার্ধে ডর্টমুন্ড একটি গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত সমতায় ফিরতে পারেনি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বায়ার্ন। ১৮ মিনিটে মাইকেল অলিসের শট ঠেকিয়ে ডর্টমুন্ডকে রক্ষা করেন গোলরক্ষক গ্রেগর কোবেল। এরপর হ্যারি কেইন ও আলেকজান্ডার পাভলোভিচও সুযোগ তৈরি করেন।

অবশেষে ২৮ মিনিটে আসে বায়ার্নের প্রথম গোল। মাইকেল অলিসের সহায়তায় বাঁ পায়ের শটে ডর্টমুন্ডের জালে বল পাঠান নাথানিয়েল ব্রাউন। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন অলিসে। গোলমুখের কাছ থেকে বাঁ পায়ের শটে ডর্টমুন্ডের জালে বল জড়ান বায়ার্নের এই ফরোয়ার্ড।
দুই গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ডর্টমুন্ড। ৫২ মিনিটে কনস্টান্টিনোস কারেতসাসের শট ঠেকিয়ে দেন ম্যানুয়েল নয়্যার। এরপর একের পর এক আক্রমণ চালাতে থাকে ডর্টমুন্ড।
৭৫ মিনিটে সেই চাপের ফল পায় তারা। দ্রুত পাল্টা আক্রমণ থেকে ড্যানিয়েল স্ভেনসনের পাসে গোল করেন ফাবিও সিলভা। ফলে ম্যাচে ফেরার আশা জাগে ডর্টমুন্ডের।
শেষ দিকে সমতা ফেরানোর সুযোগও পেয়েছিল ডর্টমুন্ড। ৮৯ মিনিটে ফাবিও সিলভার হেডার দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন নয়্যার। যোগ করা সময়ে মাইকেল অলিসের শটও রুখে দেন কোবেল। তবে ৯০ মিনিটে রামি বেনসেবাইনি লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় ডর্টমুন্ড। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি তারা।
শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ২-১ গোলের জয় নিশ্চিত হয় বায়ার্ন মিউনিখের।
হতাশা দিয়ে শুরু ম্যান ইউ’র মৌসুম


খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির গোলেও রক্ষা হচ্ছে না মায়ামির
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবলকুইন সুলিভানকে থাপ্পড়, মেসির জরিমানা
ফুটবল

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।