কুইন সুলিভানকে থাপ্পড়, মেসির জরিমানা
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার কুইন সুলিভানকে থাপ্পর মেরে জরিমানা গুনছেন লিওনেল মেসি

কুইন সুলিভান ও লিওনেল মেসি
মাঠের উত্তেজনার খেসারত দিতে হলো লিওনেল মেসিকে। মেজর লিগ সকারের (এমএলএস) শৃঙ্খলা কমিটি প্রতিপক্ষ খেলোয়াড় কুইন সুলিভানের ঘাড়ের পেছনে থাপ্পড় মারার ঘটনায় ইন্টার মায়ামির আর্জেন্টাইন তারকাকে জরিমানা করেছে। তবে জরিমানার পরিমাণ প্রকাশ করা হয়নি।
বুধবার রাতে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের শেষ দিকে ঘটনাটি ঘটে। ম্যাচের যোগ করা সময়ে বল যখন মাঠের অন্য প্রান্তে, তখন সুলিভানের সঙ্গে কথা কাটাকাটিতে জড়ান মেসি। একপর্যায়ে তিনি সুলিভানের ঘাড়ের পেছনে হাত দিয়ে থাপ্পড় দেন। এরপর দুজন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে উত্তপ্ত বাক্যবিনিময় করেন।
ঘটনার সময় রেফারি ফিলিপ দুইচের নজর এড়িয়ে যায় বিষয়টি। ফলে মেসি বা সুলিভান কাউকেই সে মুহূর্তে কার্ড দেখানো হয়নি। তবে ম্যাচের পর ঘটনাটি এমএলএসের শৃঙ্খলা কমিটির নজরে আসে। প্রতিপক্ষের মুখ, মাথা বা ঘাড়ে হাত দেওয়ার বিষয়ে লিগের নীতি ভঙ্গ করায় মেসিকে জরিমানা করা হয়েছে।
এই ঘটনায় মেসির পাশাপাশি ইন্টার মায়ামির আরেক খেলোয়াড় ইয়ান ফ্রেকেও জরিমানা করা হয়েছে। সুলিভানের সঙ্গে পৃথক এক ঘটনায় তার ঘাড়ে হাত দেওয়ার অভিযোগে ফ্রের বিরুদ্ধে একই নীতির আওতায় ব্যবস্থা নেওয়া হয়। তার জরিমানার পরিমাণও প্রকাশ করা হয়নি।
উত্তপ্ত ওই ম্যাচে অবশ্য মেসির পারফরম্যান্স ছিল নজরকাড়া। বাবার মৃত্যুর পর এটিই ছিল তার প্রথম গোল। ম্যাচে একটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্টও করেন আর্জেন্টাইন অধিনায়ক। শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয় ইন্টার মায়ামি ও ফিলাডেলফিয়ার ম্যাচটি।
জরিমানার শাস্তি পেলেও মেসির ওপর কোনো ম্যাচ নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ফলে পরের ম্যাচে ইন্টার মায়ামির হয়ে মাঠে নামতে তার বাধা নেই।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির গোলেও রক্ষা হচ্ছে না মায়ামির
ফুটবলডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।