ইংল্যান্ড-পাকিস্তান
আড়াই দিনে শেষ হেডিংলি টেস্ট
ইংলিশ বোলারদের তোপ কোনো ইনিংসেই সামলাতে পারেনি পাকিস্তানি ব্যাটাররা।

প্রথম ইনিংসে বোলিংয়ে দাপট দেখালেন ওলি রবিনসন ও জশ টং। দ্বিতীয় ইনিংসে তাদের সঙ্গে যোগ দিলেন জোফরা আর্চার। তাতে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩৫ রানে গুটিয়ে পাকিস্তান ম্যাচ হারল ইনিংস ও ১০৩ রানের ব্যবধানে।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড।
৮ উইকেটে ৩৬৬ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করা ইংল্যান্ড তৃতীয় দিন বেশি দূর এগোতে পারেনি। তৃতীয় দিনের শুরুতে ৪৩ রান যোগ করে থামে ৪০৯ রানে। তাদের লিড দাঁড়ায় ২৩৮ রান।
পাকিস্তানের হয়ে বাঁহাতি পেসার আলী উসমান ৯৫ রানে নেন পাঁচ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চাপে ছিল পাকিস্তান। দলটির ব্যাটাররা সামলাতে পারেননি ইংলিশ বোলারদের তোপ। শুরুতেই ফেরত যান দুই ওপেনার ইমাম উল হক ও আজান আওয়াইস।
তাদের বিদায়ের পর তৈরি হওয়া চাপ আর কোনোভাবে সামলে উঠতে পারেনি দলটি। তাতে দলীয় সংগ্রহ তিন অঙ্কের ঘরে যাওয়ার আগেই প্যাভিলিয়নে ফেরত যান ৭ ব্যাটার। তখনই স্পষ্ট হয়ে ওঠে খেলা চতুর্থ দিনে গড়াচ্ছে না।
টপ অর্ডারের পর মিডল অর্ডারের এমন ব্যর্থতার পর লোয়ার অর্ডারে খানিকটা প্রতিরোধের চেষ্টা ছিল মোহাম্মদ রিজওয়ানের ব্যাটে। দলীয় সর্বোচ্চ ৪১ রান আসে তার ব্যাটে। তবে ইংল্যান্ডের নেওয়া লিড পার করতে এই রান ছিল না যথেষ্ট। শেষ পর্যন্ত দিনের অর্ধেক পার হওয়ার আগেই অলআউট পাকিস্তান। ম্যাচ শেষ আড়াই দিনে!
ইংল্যান্ডের হয়ে রবিনসন, টং ও আর্চার তিনটি করে উইকেট শিকার করেন।
এর আগে প্রথম ইনিংসে ১৭১ রানে অলআউট হয় পাকিস্তান। সেবার বল হাতে তোপ দাগেন রবিনসন ও টং। দুইজনই শিকার করেন পাঁচটি করে উইকেট।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেট৬৪ রানে অলআউট বাংলাদেশ
ক্রিকেটহাফ সেঞ্চুরির রেকর্ডে টেন্ডুলকারের পাশে রুট
ক্রিকেটবল ভাগ করে নিলেন রবিনসন-টং
ক্রিকেটফাইফার নিয়ে রেকর্ড বইয়ে রবিনসন-টং
ক্রিকেটআবার ত্রিদেশীয় সিরিজ, পাকিস্তান-শ্রীলঙ্কার সঙ্গে খেলবে ইংল্যান্ড
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।