হাফ সেঞ্চুরির রেকর্ডে টেন্ডুলকারের পাশে রুট
৩৩ ম্যাচ কম খেলে ফিফটির রেকর্ডে শচীনের পাশে বসেছেন রুট।

টেস্টে ১৪ হাজার রান ছুঁয়ে এখন জো রুট ছুটছেন শচীন টেন্ডুলকারের সবচেয়ে বেশি রানের রেকর্ড ভাঙার পথে। সামনে এগোনোর পথে তার সমান ফিফটি করার কীর্তি গড়েছেন তিনি।
পাকিস্তানের বিপক্ষে ৬৬ রানে আউট হয়ে ক্যারিয়ারের ৬৮তম ফিফটির দেখা পান এই ডানহাতি ব্যাটার। ক্যারিয়ারের শেষ টেস্টে ৬৮তম ফিফটি করেছিলেন শচীন টেন্ডুলকার আর রুট করলেন ১৬৭তম ম্যাচে।
হেডিংলিতে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ফিফটি পূর্ণ করেন এই ইংলিশ। তার ইনিংসে ছিল ১০ চার। তার ব্যাটে ভর করে প্রথম সেশনেই লিড নেয় ইংল্যান্ড।
টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৬৬ ফিফটির মালিক ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি সাবেক ক্রিকেটার শিবনারায়ণ চন্দরপাল। তৃতীয় সর্বোচ্চ ৬৩ ফিফটি করেছেন যৌথভাবে অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার ও ভারতের রাহুল দ্রাবিড়। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের আছে ৬২ ফিফটি।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ক্রিকেটস্টার্কের আগুনে দুই দিনেই শেষ বাংলাদেশ
ক্রিকেট৬৪ রানে অলআউট বাংলাদেশ
ক্রিকেটআড়াই দিনে শেষ হেডিংলি টেস্ট
ক্রিকেটবল ভাগ করে নিলেন রবিনসন-টং
ক্রিকেটফাইফার নিয়ে রেকর্ড বইয়ে রবিনসন-টং
ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।