খেলারদেশ

রদ্রি

বার্সেলোনায় যোগ দিয়েই ইনস্টাগ্রাম খুললেন রদ্রি?

বার্সেলোনায় যোগ দিয়েই ইনস্টাগ্রাম খুললেন রদ্রি? আসল তথ্য জানুন

বার্সেলোনায় যোগ দিয়েই ইনস্টাগ্রাম খুললেন রদ্রি?

বার্সেলোনায় যোগ দিয়েই ইনস্টাগ্রাম খুললেন রদ্রি?

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

বার্সেলোনায় যোগ দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন রদ্রি। কারণ হঠাৎ করেই ইনস্টাগ্রামে তার নামে একটা অ্যাকাউন্ট দেখা যাওয়ায় অনেকেই ধরে নেন, অবশেষে এই স্প্যানিশ মিডফিল্ডার ইনস্টাগ্রামে যোগ দিয়েছেন।

Image

কিন্তু বিষয়টা আসলে তা না। এর আগে রদ্রির নামে কোনো অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকায় বার্সেলোনা সমর্থকেরা ভুল করে আমেরিকান পপ তারকা অলিভিয়া রদ্রিগোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে কমেন্ট করতে শুরু করেছিলেন, “Welcome to Barça, Rodrigo”, “Welcome to Barcelona”। মজার ব্যাপার হলো, এই ভুল নতুন না। ২০২৪ সালে রদ্রি ব্যালন ডি’অর জেতার পরও কিছু সমর্থক ভুল করে অলিভিয়া রদ্রিগোর ইনস্টাগ্রামে গিয়ে মন্তব্য করেছিলেন।

আমেরিকান পপ তারকা অলিভিয়া রদ্রিগো

আমেরিকান পপ তারকা অলিভিয়া রদ্রিগো

বার্সেলোনা সমর্থকেরা ভুল করে আমেরিকান পপ তারকা অলিভিয়া রদ্রিগোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে কমেন্ট করতে শুরু করেছিলেন

বার্সেলোনা সমর্থকেরা ভুল করে আমেরিকান পপ তারকা অলিভিয়া রদ্রিগোর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গিয়ে কমেন্ট করতে শুরু করেছিলেন

ক্যাম্প ন্যুয়ে হুয়ান গাম্পার ট্রফির আগে বার্সেলোনার নতুন খেলোয়াড় হিসেবে রদ্রিকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। আল-আহলির বিপক্ষে বার্সেলোনার ২-১ গোলের জয়ও গ্যালারি থেকে দেখেছেন তিনি। ম্যাচ ফিটনেস পুরোপুরি ফিরে না পাওয়ায় মাঠে নামেননি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে রদ্রির নামে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্ট ছড়িয়ে পড়ে। অ্যাকাউন্টটিতে বার্সেলোনায় যোগ দেওয়ার পর রদ্রির বেশ কিছু ছবি এবং বিশ্বকাপ ট্রফি হাতেও একটা ছবিও ছিল। অ্যাকাউন্টটিতে ইতোমধ্যে ৩ লাখ ৫০ হাজারের বেশি অনুসারী যুক্ত হয়েছে। তবে সেটা রদ্রির নিজস্ব অ্যাকাউন্ট ণা। অ্যাকাউন্টটি চালাচ্ছেন একজন ভক্ত। মূল কথা, এখনো পর্যন্ত রদ্রির কোনো আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নেই।

রদ্রি ও কানসেলো

রদ্রি ও কানসেলো

সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকার সিদ্ধান্ত রদ্রি বহু বছর আগেই নিয়েছিলেন। এক সাক্ষাৎকারে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেছিলেন, “এই সিদ্ধান্ত আমি খুব ছোটবেলাতেই নিয়েছিলাম। আমার বয়সী অন্য ছেলেরা যখন এসব প্ল্যাটফর্মে যোগ দিতে শুরু করেছিল, তখন আমি বলেছিলাম, আমার এগুলোর প্রয়োজন নেই।” রদ্রি আরও বলেন, “আমার বন্ধুদের নিজস্ব সার্কেল ছিল। আমি পার্কে যেতাম, তাদের সঙ্গে সময় কাটাতাম। ইন্টারনেটে নতুন বন্ধু খোঁজার কোনো প্রয়োজন আমি অনুভব করিনি। শুরুতেই আমি না বলেছিলাম এবং শেষ পর্যন্ত সেটাই ধরে রেখেছি। তিন বছর আগে নেওয়া কোনো সিদ্ধান্ত না এটা। আমার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ছাড়া থাকা সহজ ছিল, কারণ কখনোই এর প্রয়োজনীয়তা অনুভব করিনি।”

তাই বার্সেলোনায় যোগ দেওয়ার পর রদ্রির জনপ্রিয়তা আরও বাড়লেও ইনস্টাগ্রামে তার আনুষ্ঠানিক অভিষেক এখনো হয়নি। বর্তমানে তার নামে ছড়িয়ে পড়া অ্যাকাউন্টটি ভক্তদের তৈরি বলেই নিশ্চিত।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।