ওয়েইন রুনি
৮ বছর পর ভাঙা নাক অস্ত্রোপচার করলেন রুনি
আট বছর পর ভাঙা নাকের অস্ত্রোপচার করালেন ওয়েইন রুনি, বললেন, ‘আমি আসলে খুব ভাগ্যবান’

৮ বছর পর ভাঙা নাক অস্ত্রোপচার করলেন রুনি
দীর্ঘ আট বছর অপেক্ষার পর অবশেষে ভাঙা নাকের অস্ত্রোপচার করিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি ওয়েইন রুনি। নতুন পডকাস্ট স্টিক টু ইউনাইটেড-এর প্রথম পর্বে এই তথ্য জানান ইংল্যান্ডের সাবেক অধিনায়ক। সেখানে তিনি বলেন, অস্ত্রোপচার সফল হলেও সুস্থ হওয়ার পরের সময়টা মোটেও আরামদায়ক না।
রুনি বলেন, “গত সপ্তাহে আমার নাকের অস্ত্রোপচার হয়েছে। আমি আসলে খুব ভাগ্যবান, কারণ আমার চোখের নিচে কোনো কালো দাগ পড়েনি। তবে এখনো নাকের ভেতরে দুটো প্লাস্টিকের টিউব রয়েছে, যেগুলো খুব শিগগিরই খুলে ফেলা হবে। টিউবগুলো বের করার জন্য আমার তর সইছে না। এখানে কাটা হয়েছে, তাই সেলাই রয়েছে। বিষয়টা একটু অস্বস্তিকর।”
প্রথমবার ২০১৫ সালে প্রেস্টনের বিপক্ষে এফএ কাপের ম্যাচে নাক ভেঙেছিলেন রুনি। সেই ম্যাচে পেনাল্টি আদায়ের ঘটনাকে ঘিরে ব্যাপক আলোচনা হয়েছিল। এরপর ২০১৮ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব ডিসি ইউনাইটেডে খেলার সময় আবারও নাকে গুরুতর আঘাত পান তিনি। চিকিৎসকেরা তখনই অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছিলেন। কিন্তু নানা কারণে সেটি পিছিয়ে দেন রুনি।

এ প্রসঙ্গে তিনি বলেন, “প্রেস্টনের বিপক্ষে ম্যাচে আমার নাক ভেঙেছিল। পরে ডিসি ইউনাইটেডে থাকার সময় আবার নাকে আঘাত পাই। সেটি ছিল আরও গুরুতর। তখন আমার অস্ত্রোপচার করানোর কথা ছিল, কিন্তু আমি করিনি। বিষয়টা বারবার পিছিয়েছি। এবার ভাবলাম, বিশ্বকাপ শেষ হয়েছে, তাই অস্ত্রোপচারটা করিয়েই ফেলি।”
সবশেষে রুনি জানান, অস্ত্রোপচার সফল হয়েছে। তবে নাকের ভেতরে থাকা প্লাস্টিকের টিউব দুটি এখনো তাকে বেশ ভোগাচ্ছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলশেষ জাদু দেখিয়েই বিদায় মেসির
ফুটবলপিছিয়ে পড়েও ওলিসে ম্যাজিকে বড় জয় ফ্রান্সের
ফুটবলমেসির বিদায়ী ম্যাচ কেন্দ্র করে বিশেষ বল
ফুটবলবুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
ফুটবলইয়ামালের গোলে শুরু, মেরিনোর গোলে স্পেনের জয়
ফুটবল



মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।