হোসাম হাসান
দুই স্ত্রীর চুলোচুলি, অজ্ঞান মিশর কোচ হোসাম হাসান
দুই স্ত্রীর ঝগড়ার অস্বস্তিকর পরিস্থিতিতে জ্ঞান হারালেন মিশরের কোচ হোসাম হাসান

মিশরের জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসানকে ঘিরে উত্তর উপকূলের একটা হোটেলে ঘটে গেছে নাটকীয় পারিবারিক ঘটনা। তার প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাওয়ি ও দ্বিতীয় স্ত্রী দিনা মুস্তাফা (দান আদাম)-এর মধ্যে তীব্র বাকবিতণ্ডা একপর্যায়ে শারীরিক সংঘর্ষে রূপ নেয়।
শুক্রবার রাতে একটা হোটেলের ক্যাফেতে ঘটে এই ঘটনা। সংঘর্ষে দুই স্ত্রীই আহত হন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হোসাম পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু উত্তেজনা চরমে পৌঁছালে প্রচণ্ড মানসিক চাপের মধ্যে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে ডাকা হয়।
ঘটনার পর বিষয়টি আরও বড় মোড় নেয়। হোসামের দ্বিতীয় স্ত্রীর আইনজীবী মোহাম্মদ শামস জানান, হোসাম তার প্রথম স্ত্রী হোয়াইদাকে আনুষ্ঠানিকভাবে তালাক দিয়েছেন। হোয়াইদার সঙ্গে হোসামের দীর্ঘদিনের দাম্পত্যজীবনে তাদের তিন সন্তান—আয়া, রুয়া ও ওমর। ২০২২ সালেও দুজনের মধ্যে সাময়িক বিচ্ছেদ হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, হোসাম ২০১৫ সালে দিনা মুস্তাফাকে বিয়ে করেন। দিনা ‘দান আদাম’ নামেও পরিচিত। তাদের পরিচয় হয়েছিল মিশরের উত্তর উপকূলের মারিনা এলাকায়। ঘটনাটি ইতোমধ্যে মিশরের ক্রীড়া ও বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলশেষ জাদু দেখিয়েই বিদায় মেসির
ফুটবলপিছিয়ে পড়েও ওলিসে ম্যাজিকে বড় জয় ফ্রান্সের
ফুটবলমেসির বিদায়ী ম্যাচ কেন্দ্র করে বিশেষ বল
ফুটবলবুরকিনা ফাসোকে গোলবন্যায় ভাসাল আর্জেন্টিনা
ফুটবলইয়ামালের গোলে শুরু, মেরিনোর গোলে স্পেনের জয়
ফুটবল

মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।