পিএসজিকে চমকে লেনস এর ফ্রেঞ্চ সুপার কাপ জয়
প্যারিস সেন্ট জার্মেইন-পিএসজিকে ১-০ গোলে হারিয়ে ফরাসি সুপার কাপের শিরোপা জিতেছে লেন্স

ফ্রেঞ্চ সুপার কাপে অপ্রত্যাশিত হারের মুখে পড়েছে প্যারিস সেন্ট জার্মেই-পিএসজি। ম্যাচের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হওয়া লেনসের কাছে ১-০ গোলে হেরেছে ফরাসি চ্যাম্পিয়নরা। লেনসের হয়ে একমাত্র গোলটি করেন ফ্লোরিয়ান থাওভাঁ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল পিএসজি। তবে লেনসের গোলরক্ষক রবিন রিসের দৃঢ়তায় বারবার ব্যর্থ হয় পিএসজি। ৩২ মিনিটে ম্যাচের প্রথম গোল পায় লেনস। মাতিয়ু উদোলের বাড়ানো বল থেকে বক্সের ডান দিকের কাছাকাছি জায়গা থেকে নিচের ডান কোণে শট নিয়ে গোল করেন থাওভাঁ। পিছিয়ে পড়ে পিএসজি আরও আক্রমণ বাড়ালেও প্রথমার্ধে সমতা ফেরাতে পারেনি।
বরং বিরতির ঠিক আগে গোলের খুব কাছে গিয়েও হতাশ হয় পিএসজি। ৪৮ মিনিটে ডান দিক থেকে দেজিরে দুয়ের শট পোস্টে লেগে ফিরে আসে। ফলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লেনস।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে ওঠে পিএসজি। ৬০ মিনিটে একসঙ্গে উসমানে দেম্বেলে, ফ্যাবিয়ান রুইজ ও নুনো মেন্দেসকে মাঠে নামান কোচ। এরপর পিএসজির আক্রমণের ধারও বাড়ে। ৬২ মিনিটে নুনো মেন্দেসের দুটি প্রচেষ্টা আসে। প্রথমটি ব্লক করেন লেনসের ডিফেন্ডাররা, পরেরটি ঠেকিয়ে দেন গোলরক্ষক রিসের। একই মিনিটে দেম্বেলের শটও লক্ষ্যভ্রষ্ট হয়।
৬৯ মিনিটে দুয়ের শট সামান্য ওপর দিয়ে চলে যায়। ৭৩ মিনিটে দেম্বেলের দূরপাল্লার একটি শট রিসের ঠেকিয়ে দেন। কয়েক মুহূর্ত পর আবার দেম্বেলের শট ব্লক হয়ে যায়। ৭৭ মিনিটে দুয়ের আরেকটি প্রচেষ্টাও লেনসের গোলরক্ষক রুখে দেন।
১০ জনের দল নিয়েও সমতা ফেরানোর চেষ্টা চালিয়ে যায় পিএসজি। ৯২ মিনিটে দুয়ের দূরপাল্লার শট আবারও ঠেকিয়ে দেন রিসের। ৯৪ মিনিটে দেম্বেলের শটও ব্লক হয়। কিন্তু শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি পিএসজি। অন্যদিকে, লেনসও শেষ মুহূর্তে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। তবে মিশাল স্কোরাসের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।
নির্ধারিত সময় শেষে পাঁচ মিনিট যোগ করা হলেও পিএসজির আক্রমণ আর কাজে আসেনি। শেষ পর্যন্ত থাওভাঁর ৩২ মিনিটের গোলই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লেনস, আর হতাশা নিয়ে ফিরতে হয় পিএসজিকে।

খেলার দেশ ডেস্ক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
ফুটবলমেসির গোলেও রক্ষা হচ্ছে না মায়ামির
ফুটবলডর্টমুন্ডকে হারিয়ে জার্মান সুপার কাপ জিতলো বায়ার্ন
ফুটবলঘাম ঝরানো জয়ে লিগ শুরু করলো রিয়াল মাদ্রিদ
ফুটবলএস্পানিওল গ্যালারিতে ২১তম মিনিটে করতালির রহস্য
ফুটবলশৈশবের ক্লাবে কুকুরেয়া, এবার রিয়ালের জার্সিতে
ফুটবল
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।