খেলারদেশ

হান্ড্রেডের শিরোপা ম্যানচেস্টারে

হান্ড্রেডের শিরোপা ম্যানচেস্টারে

জয়ের নায়ক টিম সেইফার্ট

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট লিগ হান্ড্রেডের ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ম্যানচেস্টার সুপার জায়ান্টস। লর্ডসে অনুষ্ঠিত ফাইনালে ট্রেন্ট রকেটসকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো একশ বলের ক্রিকেট দ্য হান্ড্রেডের শিরোপা ঘরে তোলে ম্যানচেস্টার।

দারুণ উত্তেজনার সাক্ষী হয় এবারের ফাইনাল। ৯৮তম বলে ছক্কা মেরে ম্যাচের ইতি টানেন অলরাউন্ডার লিয়াম ডসন। এর আগে টস জিতে ট্রেন্ট রকেটসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় ম্যানচেস্টার। পুরোপুরি দলীয় প্রচেষ্টায় নির্ধারিত ১শ বলে ৮ উইকেটে ১৫৮ রান জমা করে রকেটস। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেন আনেরুইন ডোনাল্ড।এছাড়া লুইস গ্রেগরি ৩২ ও বেন ডাকেট করেন ৩১ রান। ২০ বলে ৩৩ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যানচেস্টারের সবচেয়ে সফল বোলার আফগান মিস্ট্রি স্পিনার নূর আহমদ। তবে সবচেয়ে কৃপণ বোলিং করেছেন।লিয়াম ডসন। এই ইংরেজ স্পিনার ২০ বলে ২৫ রান দিয়ে একটি উইকেট নেন।

৩৮ বলে ৭২ রান করেন টিম সেইফার্ট

৩৮ বলে ৭২ রান করেন টিম সেইফার্ট

১৫৯ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে উদ্বোধনী জুটিতে ৩১ বলে ৬৬ রান তুলে ফেলে ম্যানচেস্টার। পল ওয়াল্টার ২২ রান করে আউট হয়ে গেলেও প্রতিপক্ষের বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন টম।সেইফার্ট। ৩৮ বলে ৭২ রান করেন এই নিউজিল্যান্ড ওপেনার। সেইফার্ট ইনিংসটি সাজান ৭ ছক্কা ও চারটি চারে।সেইফার্ট আউট হওয়ার পর নিয়ন্ত্রিত বোলিংয়ে ফাইনাল জমিয়ে তোলেন রকেটসের বোলাররা।বিশেষ করে মোহাম্মদ আমির দুর্দান্ত বল করে ২৯ রানে ৩ উইকেট নেন। কিন্তু ম্যাচ জেতাতে পারেননি এই পাকিস্তানি পেসার। লিয়াম ডসনের ছক্কায় ৫ উইকেটে ম্যাচ জিতে এবারের আসরের চ্যাম্পিয়ন হয় ম্যানচেস্টার সুপার জায়ান্টস।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।