খেলারদেশ

পরিকল্পনা মাঠে কাজে লাগিয়েছি: হাসান

কোচদের সঙ্গে করা পরিকল্পনা মাঠে কাজে লাগাতে পেরেছে বোলাররা।

পরিকল্পনা মাঠে কাজে লাগিয়েছি: হাসান
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

প্রথম ইনিংসে একাই ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ গুড়িয়ে দেন হাসান মাহমুদ। দ্বিতীয় ইনিংসে তার শিকার ছিল ৩ তিন উইকেট। ম্যাচে ৯ উইকেট শিকার করে তিনিই ছিলেন ম্যাচসেরা।

হাসান নিজেদের পরিকল্পনার কেমন ছিল সেটা জানান পুরস্কার নিতে এসে। তার কথায়, ‘কোচের সঙ্গে আমরা পরিকল্পনা করেছি। ভিডিও দেখেছি এবং সেটাই মাঠে করে দেখিয়েছি।’

নিজেদের প্রস্তুতি নিয়ে হাসান আরও বলেন, ‘ম্যাচের আগে প্রস্তুতি সেশনে প্রতিটা মুহূর্তে আমরা সেরাটা চেষ্টা করেছি। নিজেদের উপর বিশ্বাস রেখেছি। ফল নিয়ে কোনো চিন্তা ভাবনা করিনি।’

সাদা পোশাকে বাংলাদেশি পেসারদের দ্বিতীয় সেরা বোলিং ফিগার এখন হাসানের দখলে। ১১১ রানে ৯ উইকেট নেন তিনি। উপরে থাকা শাহাদাত হোসেন ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৯৭ রানে ৯ উইকেট শিকার করেন।

ডারউইনে উইকেট নিয়ে হাসান বলেন, ‘বোলাররা ধৈর্য্য ধরে ছিল। লাইন-লেন্থ মেনে চলছে। এতেই ফল এসেছে।’

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।