খেলারদেশ

মেসি

‘বাপকা বেটা’ সিরো মেসি

জোড়া গোলে ইন্টার মায়ামিকে শিরোপা জিতিয়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট ছোট্ট মেসি

‘বাপকা বেটা’ সিরো মেসি

টুর্নামেন্ট সেরা সিরো মেসি

খেলার দেশ ডেস্ক
By খেলার দেশ ডেস্ক

‘বাপকা বেটা’ প্রবাদটা যেন আবারও সত্যি প্রমাণ করল লিওনেল মেসির ছোট ছেলে সিরো মেসি। মাত্র ৮ বছর বয়সেই ইন্টার মায়ামির অনূর্ধ্ব-৮ দলের হয়ে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ‘ড্রিমস কাপ’ জয়ের নায়ক বনে গেছে। ফাইনালে জোড়া গোল করার পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতে ছোট্ট সিরো মেসি।

Image

ফ্লোরিডাভিত্তিক একাডেমি দল ওয়েস্টন এফসির বিপক্ষে ফাইনালে মাঠে নামে ইন্টার মায়ামির অনূর্ধ্ব-৮ দল। ম্যাচটি একপেশে হয়ে যায় শুরু থেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ১০-২ গোলের বড় জয় নিয়ে শিরোপা ঘরে তোলে ইন্টার মায়ামি।

জোড়া গোল করে ম্যাচের নায়ক হয় সিরো মেসি। ফাইনালে করা দুই গোলের একটা ছিল দুর্দান্ত ফ্রি-কিক, যেটা প্রতিপক্ষের ডিফেন্সের দেয়াল পেরিয়ে জালে জড়ায়। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে তার হাতে তুলে দেওয়া হয় সেরা খেলোয়াড়ের ট্রফি।

Image

ম্যাচ শেষে এক প্রতিবেদক সিরোকে জিজ্ঞেস করেন, ‘আজ তোমাদের দল এত ভালো খেলল কীভাবে?’ হাসিমুখে সিরোর উত্তর ছিল, ‘আমরা একজন আরেকজনকে পাস দিয়েছি আর কোচের কথা শুনেছি।’

লিওনেল মেসি ও তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর তিন ছেলে থিয়াগো, মাতেও ও সিরো—তিনজনই এখন ইন্টার মায়ামির একাডেমির অংশ। ২০২৩ সালে মেসি পরিবার ফ্লোরিডায় যাওয়ার পর তিন ছেলেই ফুটবল একাডেমিতে যোগ দেয়। থিয়াগো খেলছে অনূর্ধ্ব-১২ দলে। মাতেওও নিজের বয়সভিত্তিক দলে নিয়মিত খেলছে। আর সবচেয়ে ছোট সিরো ইতোমধ্যেই আলোচনায় উঠে এসেছে।

Image

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে মেসি ও তার ছেলে মাতেওর একটা মজার ভিডিও। ভিডিওতে দেখা যায়, মাতেও আরও কিছু কিনতে চাইলে মেসি মজা করে বলেন, ‘আমি তো তোমাকে একটা হট ডগ কিনে দিয়েছি। ওইটাই খাও, আমার কাছে আর টাকা নেই!’

বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের পরিচয়ের বাইরে একজন সাধারণ বাবার এই মুহূর্তটিও ভক্তদের মন জয় করেছে। ছোট্ট সিরোর সাফল্যের দিনে সেই ভিডিও নতুন করে আলোচনায় উঠে এসেছে।

খেলার দেশ ডেস্ক

খেলার দেশ ডেস্ক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।