খেলারদেশ

ডারউইন টেস্ট

জিততে হলে রেকর্ড দরকার, বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

বাংলাদেশ ও শ্রীলঙ্কা কখনই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারেনি।

জিততে হলে রেকর্ড দরকার, বাংলাদেশ-অস্ট্রেলিয়ার
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

সেরা একাদশ, দারুণ বোলিং লাইনআপ। তবুও বাংলাদেশের বিপক্ষে ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে ভুগতে হচ্ছে বেশ। তৃতীয় দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬১ রান তুলেছে স্বাগতিকরা। এখনও পিছিয়ে আছে ৬৭ রানে। প্রথম ইনিংসে অজিদের ১৯৮ রানের জবাবে তৃতীয় দিনে বাংলাদেশ অলআউট হয় ৪২৬ রানে, লিড ২২৮!

অস্ট্রেলিয়া নিজেদের দ্বিতীয় ইনিংসে ১০০ বা তার চেয়ে বেশি পিছিয়ে থেকে সবশেষ ম্যাচ জিতেছিল ১৬ বছর আগে। ২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে সিডনিতে। সেবার প্রথম ইনিংসে ১২৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে, পাকিস্তানের সংগ্রহ ছিল ৩৩৩ রান।

ডারউইনে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিততে হলে এই রেকর্ড ভাঙতে হবে স্বাগতিকদের।

জয় ধরা দিলে বাংলাদেশের জন্যও অপেক্ষা করছে কয়েকটি রেকর্ড। উপমহাদেশের দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা এখনও অস্ট্রেলিয়ার মাটিতে জিততে পারেনি কোনো ম্যাচ। দুইবার ড্র করেছে, যার সবশেষটি ২০০৪ সালে। ২০১৯ সালে সবশেষ অস্ট্রেলিয়া সফরে বাজেভাবে হেরেছে লঙ্কানরা।

অন্যদিকে, পাকিস্তান শেষ ৩০ বছরে তাসমান সাগরপাড়ের দেশটি কোনো জয় পায়নি। সবশেষ ১৯৮১ সালে স্বাগতিকদের হারিয়েছিল ইনিংস ও ৮২ রানের ব্যবধানে। এর আগের জয় ১৯৭৭ সালে।

আফগানিস্তান এখনও অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট খেলার সুযোগ পায়নি। আর ভারত দেশটির মাটিতে সবচেয়ে বেশি ৫৭ টেস্ট খেলে জিতেছে মাত্র ১০ বার।

অস্ট্রেলিয়ার মাটিতে উপমহাদেশের দেশগুলোর জয় মানেই বিশেষকিছু। সেই বিশেষ কিছুই এখন লাল-সবুজের প্রতিনিধিরা উপহার দিতে পারেন কি-না সেটাই দেখার অপেক্ষা।

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।