খেলারদেশ

এবার বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন অশ্বিন

অস্ট্রেলিয়াকে এমনভাবে ব্যাকফুটে ঠেলে দিয়েছে, যা কেউ কল্পনা করতে পারেনি- বললেন অশ্বিন।

এবার বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন অশ্বিন
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দুই দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। স্বাগতিকদের তাদের মাটিতে এমনভাবে নাকানি-চুবানি খাওয়াবে লাল-সবুজের প্রতিনিধিরা, এমনটা ভাবতেই পারেননি কেউ। বাংলাদেশের এমন পারফরম্যান্সের প্রশংসা হচ্ছে বিশ্বজুড়ে। এবার সেখানে নাম লেখালেন ভারতের সাবেক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন।

ম্যাচে আগে ব্যাট করে ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়। জবাবে দ্বিতীয় দিন শেষে টাইগারদের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১ রান। এরই মধ্যে লিড দাঁড়িয়েছে ১৫৩ রানের।

লিড় আরও বাড়লে ম্যাচ ক্রমশই অস্ট্রেলিয়ার কাছ থেকে ছিটকে যেতে পারে।

অজিদের বিপক্ষে এমন পারফরম্যান্সে অবাক হয়ে রবিচন্দ্রন অশ্বিন বলেন, ‘বাংলাদেশ ডারউইনে অস্ট্রেলিয়াকে এমন ব্যাকফুটে ঠেলে দিয়েছে, যা হয়তো কেউই কল্পনা করেনি!’

‘প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট থেকে প্রথম টেস্টের প্রথম দুই দিনেই আধিপত্য। কী দারুণভাবে ঘুরে দাঁড়ানো! দীর্ঘজীবী হোক এই ফরম্যাট।’

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।