ডারউইন টেস্ট
তানজিদের সেঞ্চুরিতে দারুণ দিন কাটাল বাংলাদেশ
৩৫১ রানে দিন শেষ করা বাংলাদেশের লিড ছাড়িয়েছে দেড়শ।

২৩ বছর পর অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশ প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও অর্জন করে নিয়েছে প্রতিপক্ষের সম্মান। বোলিংয়ের পর ব্যাটিংয়েও নিজেদের প্রমাণ করেছে। জানান দিচ্ছে, সহজে হার মানতে যায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। স্বাগতিকদের বিপক্ষে দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ৩৫১ রান। লিড দাঁড়িয়েছে ১৫৩ রান।
দ্বিতীয় দিনে সেঞ্চুরির দেখান পান মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নামা তানজিদ হাসান তামিম। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে সাদা পোশাকে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করার রেকর্ড গড়েন। ১০১ রানের ইনিংস খেলা এই ব্যাটারের এটি ছিল প্রথম সেঞ্চুরি।
এই সেঞ্চুরি করার পথে মমিনুল হকের সঙ্গে ১০২ রানের দারুণ এক জুটি গড়েন। জশ হ্যাজলউডের বেরিয়ে যাওয়া বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন মমিনুল। হাফ সেঞ্চুরি থেকে এক রান দূরে থাকতে ফেরেন তিনি। আর তানজিদ ফেরেন ১০১ রানে।
পরে সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ৮৪ রানে থামে তার ইনিংস। ৭ চার ও এক ছয়ে সাজানো এই ইনিংস খেলার পথে তানজিদের সঙ্গে গড়েন ৯৩ রানের জুটি। পরে অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে গড়েন ৬৬ রানের জুটি।
দলীয় ২৯৭ রানে শান্তর বিদায়ের পর থামে মুশফিকের সঙ্গে তার জুটি। পরে দারুণ খেলতে থাকা মুশফিক ফেরেন ৩৬ রান করে।
চোট কাটিয়ে দুই মাস পর মাঠে ফেরা লিটন দাস অবশ্য ভালো কিছু করতে পারেননি। রানের খাতা খোলার আগেই ফেরেন প্যাভিলিয়নে।
পরে মেহেদি হাসান মিরাজ ও হাসান মাহমুদ মিলে ৭ম উইকেট জুটিতে ১৪৭ বলে ৪৩ রান যোগ করে শেষ করেছেন দ্বিতীয় দিন। তৃতীয় দিনের সকালে লিড আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। সে সম্ভাবনা কতটুকু বাস্তবায়ন হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটটেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি!
বাংলাদেশের ক্রিকেটম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন
বাংলাদেশের ক্রিকেটঅনাকাঙ্ক্ষিত রেকর্ডে সাদমান
বাংলাদেশের ক্রিকেটআবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।