হাসান ও বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ হার্শা
বরাবরই বাংলাদেশ ক্রিকেটের প্রশংসা করেন হার্শা ভোগলে।

২৩ বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট খেলতে নেমে দারুণ একটি দিন কাটিয়েছে বাংলাদেশ। পুরো বিশ্বজুড়েই এখন আলোচনায় বাংলাদেশের টেস্ট ক্রিকেট ও হাসান মাহমুদের বোলিং। ব্যতিক্রম নন, বিশ্বের অন্যতম সেরা ধারাভাষ্যকার হার্শা ভোগলে।
ডারউইনে প্রথম দিনে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে ১ উইকেটে ৯৬ রান তুলে দিন শেষ করেছে বাংলাদেশ। ৯ উইকেট হাতে রেখে এখনও লাল-সবুজের প্রতিনিধিরা পিছিয়ে আছে ১০২ রানে।
অস্ট্রেলিয়ার মাটিতে নাজমুল হোসেন শান্তর দলের এমন আধিপত্য দেখে সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) হার্শা লিখেন, ‘ডারউইনে ক্রিকেটের দারুণ দিন। আরও কিছুদিন বাংলাদেশের কাছ থেকে এমন কিছু দেখতে চাই।’
এছাড়া অস্ট্রেলিয়ায় প্রথম দিনে ৫ উইকেট শিকার করা হাসান মাহমুদের প্রশংসাও করেন তিনি। ভারত সফরের তার পারফরম্যান্সের কথা মন পড়ছে জানিয়ে বলেন, ‘ভারতে হাসান মাহমুদ দারুণ বোলিং করেছিল।’
বাংলাদেশকে নিয়ে হার্শা আরও বলেন, ‘নাহিদ রানা ছাড়া তাদের বোলিংয়ের গভীরতা দেখেছি। তারা দারুণ করেছে।’

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটটেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি!
বাংলাদেশের ক্রিকেটম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন
বাংলাদেশের ক্রিকেটঅনাকাঙ্ক্ষিত রেকর্ডে সাদমান
বাংলাদেশের ক্রিকেটআবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।