খেলারদেশ

হাসানের কাছে বিশেষ ছিল স্মিথের উইকেট

দারুণ এক বাউন্সারে পরাস্ত করেন স্টিভ স্মিথকে আউট করেন হাসান মাহমুদ।

হাসানের কাছে বিশেষ ছিল স্মিথের উইকেট
ক্রিকেট প্রতিবেদক
By ক্রিকেট প্রতিবেদক

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের প্রথম ইনিংসে মাত্র ১৯৮ রানে গুটিয়ে দেওয়ার নায়ক হাসান মাহমুদ। ৫৫ রান খরচায় তার শিকার ছিল ৬ উইকেট। ছয় অজি ব্যাটসম্যানকে প্যাভিলিয়নে ফেরানো হাসানের ‘প্রিয়’ উইকেট ছিল স্টিভ স্মিথ।

টেস্ট ক্যারিয়ারে ১০ হাজারের বেশি রান করা এই ব্যাটসম্যান একাই লড়ছিলেন বাংলাদেশি বোলারদের বিপক্ষে। খেলেছেন ৭১ রানের চমৎকার এক ইনিংস। তাকে ফেরাতে অন্যরা বেশ বেগ পেলেও হাসানকে তেমন কষ্ট করতে হয়নি।

তাই তো তাকে ফেরানোর পর স্বস্তির কথা বলে একটুও সময় নিলেন না ডানহাতি পেসার।

তার কথায়, ‘স্মিথের উইকেটটা বলব, ও প্রেডিক্ট করতে পারছিল না। আমার ইন্সটিংক্ট কাজ করছিল যে ও কিছু একটা করতে যাবে, তাই আমি বাউন্সার মেরেছিলাম এবং ও মিস করেছে।’

ক্যারিয়ারে তৃতীয়বার ফাইফারের দেখা পাওয়া হাসানের কাছে প্রশ্ন ছিল, এই ছয় উইকেটের মধ্যে কোনটি তার কাছে বিশেষ ছিল।

সেই প্রশ্নের উত্তরে বলেন, ‘আমার কাছে সবগুলো উইকেটই স্পেশাল, কারণ ৫টা না হলে তো আর ৫ উইকেট হয় না।’

ফাইফারের জন্য শুধু নিজের কৃতিত্ব দেখেন না এই ডানহাতি পেসার। মাঠে সবাই পরিশ্রম করেছে সেটাও বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

এ নিয়ে হাসান বলেন, ‘টিমের যে এনার্জি ছিল সকাল থেকে এবং সবাই মিলে মাঠে যে এফোর্ট দিয়েছে, আমি অবশ্যই টিমমেটদের ক্রেডিট দেব। ক্যাপ্টেন যেভাবে সাপোর্ট করেছে মাঠের মধ্যে, আলহামদুলিল্লাহ আমরা ভালো শেষ করতে পেরেছি।’

ক্রিকেট প্রতিবেদক

ক্রিকেট প্রতিবেদক

খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।

সম্পর্কিত আরও খবর

এই বিভাগের সব খবর →

মন্তব্যসমূহ (0)

মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।