ডারউইনে হাসানের দাপটে দুইশ’র আগেই প্যাকেট অস্ট্রেলিয়া
ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিনে তৃতীয় ফাইফার পেলেন হাসান।

বল হাতে ডারউইন টেস্টের প্রথম দিনে পুরা দাপট দেখালেন হাসান মাহমুদ। দুই ওপেনারের বিদায়ের পাশাপাশি গলার কাটা হয়ে থাকা স্টিভ স্মিথকে ফেরালেন। এছাড়াও নিলেন আরও তিন উইকেট। এতে ক্যারিয়ার সেরা বোলিংয়ের পাশাপাশি তৃতীয় ফাইফার নিলেন এই ডানহাতি।
তাতে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া অলআউট মাত্র ১৯৮ রানে।
ডারউইনে প্রথম দিনে অজিদের একমাত্র প্রতিরোধ গড়লেন স্টিভ স্মিথ। ৫২ রানে ২ উইকেট হারানো অস্ট্রেলিয়ার হাল ধরতে ক্রিজে আসেন। একপ্রান্ত আগলে রাখলেও অন্যপ্রান্তের ব্যাটসম্যানরা ছিলেন যাওয়া-আসার মিছিলে।
একমাত্র অ্যালেক্স ক্যারি ছাড়া কারও সঙ্গে বড় জুটি গড়তে পারেননি এই ব্যাটসম্যান। তাতে অস্ট্রেলিয়া অল্প রানে গুটিয়ে যাবে, সেটা একরকম নিশ্চিতই ছিল। স্মিথের ব্যাটে আসে ৭ চার ও এক ছক্কায় ৭১ রান। এর আগে দুই ওপেনার ট্রাভিস হেড ও জ্যাক ওয়েদারাল্ড করেন যথাক্রমে ২২ ও ২৩ রান।
এছাড়া আর কোনো অজি ব্যাটার নিজেদের রান ২০ এর উপরে নিতে পারেননি। তাতে ১৯৮ রানে থামতে হয় তাদেরকে।
বাংলাদেশের হয়ে ৫৫ রানে ৬ উইকেট শিকার করেন হাসান মাহমুদ। এছাড়া দুইটি করে উইকেট শিকার করেন তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন।
প্রথম ইনিংসে ৫৩ ওভার ব্যাটিং করা অস্ট্রেলিয়ার ইনিংসে স্পিনার বোলিং করেছে মাত্র ৯ ওভার। বাকি ৪৪ ওভারেই বল করেছেন বাংলাদেশি পেসাররা। এতে স্পষ্ট উইকেটে ছিল পেসারদের জন্য বাড়তি সুবিধা। আর সেটাই কাজে লাগিয়েছেন হাসান মাহমুদ।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটটেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি!
বাংলাদেশের ক্রিকেটম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন
বাংলাদেশের ক্রিকেটঅনাকাঙ্ক্ষিত রেকর্ডে সাদমান
বাংলাদেশের ক্রিকেটআবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।