দ্বিতীয় সেশনেও দাপুটে বাংলাদেশের বোলিং
দ্বিতীয় সেশনেও দাপুটে বাংলাদেশ।

প্রথম সেশনে চার উইকেট হারানো অস্ট্রেলিয়া দ্বিতীয় সেশনেও হারিয়েছে সমান সংখ্যক উইকেট। তবে এবার রান উঠেছে বেশি। এই সেশনে ২৬ ওভারে তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১০৯ রান। এই সেশনেও বল হাতে দাপট ছিল হাসান মাহমুদ-তাসকিন আহমেদদের।
দলের বিপর্যয়ে হাল ধরা অভিজ্ঞ স্টিভ স্মিথ দ্বিতীয় সেশনে আর কোনো ভুল করেননি। একপ্রান্ত আগলে রেখে এগিয়ে নিচ্ছেন দলকে। তবে অন্যপ্রান্তের ব্যাটসম্যানরা আছেন যাওয়া আসার মিছিলে। তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি অ্যালেক্স ক্যারি, বেউ ওয়েবস্টার।
ফল, ১৮৩ রানে ৮ উইকেট হারিয়ে দ্বিতীয় সেশন শেষ করেছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশের গলার কাটা হয়ে থাকা স্মিথ ৯৬ বলে ৬৭ রানে অপরাজিত আছেন। তার ইনিংসে আছে ৭ চার ও এক ছক্কা।
বাংলাদেশের হয়ে ৪৯ রানে ৪ উইকেট শিকার করে ফাইফারের অপেক্ষায় আছেন হাসান মাহমুদ।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটটেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি!
বাংলাদেশের ক্রিকেটম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন
বাংলাদেশের ক্রিকেটঅনাকাঙ্ক্ষিত রেকর্ডে সাদমান
বাংলাদেশের ক্রিকেটআবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।