ডারউইনে প্রথম সেশনে দাপুটে বাংলাদেশ
প্রথম সেশনে বাংলাদেশের তিন পেসারের দাপুটে বোলিংয়ে অসহায় অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দিনের প্রথম সেশনটা বাংলাদেশের জন্য ছিল স্বপ্নের মতো। স্বাগতিকদের বেশ ভালোভাবেই চেপে ধরেছে হাসান মাহমুদ-তাসকিন আহমেদরা। তাদের বোলিং তোপে ৭৪ রান তুলে চার উইকেট হারিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে অজিরা।
কাউন্টির ফর্মটা বেশ ভালোভাবেই ধরে রেখেছেন হাসান মাহমুদ। দারুণভাবে লাইন-লেন্থ মেনে বোলিং করা ডানহাতি শুরু থেকেই ভোগাচ্ছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। দুই দিকে সুইং করানোর পাশাপাশি বোলিং লেন্থ পরিবর্তন করেছেন বারবার। এতেই অস্ট্রেলিয়ানদের জন্য কঠিন হয়ে পড়ে হাসানের বল খেলা। যার প্রমাণ ৮ ওভারে মাত্র ২৫ রান খরচায় তার শিকার দুই উইকেট।
বাংলাদেশি প্রথম সাফল্যের দেখা পায় ১২তম ওভারে। লোকাল বয় জ্যাক ওয়েদেরাল্ডকে ফেরান হাসান মাহমুদ। ইনসুইং ডেলিভারিটা ঠিক বুঝতে পারেননি এই বাঁহাতি ব্যাটার।
ফলে, বল ব্যাট ছুঁয়ে জমা হয় উইকেটের পেছনে লিটনের হাতে। তাতে প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া। এর খানিক বাদে হাসানের বলে বোল্ড হন ট্রাভিস হেড। দুই দিকে সুইং করাতে পারেন, তার প্রমাণ দিয়েছেন হেডকে বোল্ড করে। আউট সুইং ডেলিভারিতে বোল্ড হন এই বাঁহাতি।
দুই ওপেনারের সাবধানী শুরুতে মনে হয়েছিল ইনিংস হয়তো বড় হবে। হাসানের বোলিং তোপে সেই আশা আর পূর্ণ হয়নি। ওয়েদেরাল্ড ২৩ রান ও হেড করেন ২২।
৫২ রানে দুই উইকেট হারানোর পর তিনে নামা মার্নাস ল্যাবুশেনের বিদায় ঘটে ব্যক্তিগত ১ রানে। ইবাদত হোসেনের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। পরে তাসকিন আহমেদের বলে শর্ট মিড উইকেটে ক্যাচ তোলেন ক্যামেরন গ্রিন। তাতে চার উইকেট হারিয়ে বসে অজিরা।
সাফল্যের মধ্যে কিছু অন্ধকারও আছে এই ইনিংসে। প্রথম সেশনেই দুইটি রিভিউ নষ্ট করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর স্লিপে অভিজ্ঞ ব্যাটসম্যান স্টিভ স্মিথের ক্যাচ ছেড়েছেন তানজিদ হাসান তামিম। বোলারদের সাফল্যের সেশনে, এই ব্যর্থতাই আবার গলার কাটা হয়ে দাঁড়ায় কি-না সেটাই দেখার অপেক্ষায়।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটটেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি!
বাংলাদেশের ক্রিকেটম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন
বাংলাদেশের ক্রিকেটঅনাকাঙ্ক্ষিত রেকর্ডে সাদমান
বাংলাদেশের ক্রিকেটআবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।