ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ
২৩ বছর পর ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাদা পোশাকে মাঠে নামবে বাংলাদেশ।

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান হতে বাকি আর অল্প সময়। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ছয়টায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে বেশ অন্য কিছু ভাবছেন না। চ্যালেঞ্জ উতরে কিভাবে রান করবেন সেই দিকেই খেয়াল রাখছেন। এছাড়া ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি ফোকাস ধরে রাখার দিকে মনোযোগ রাখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ টেস্ট সিরিজ জিততে পারবে কি-না, কিংবা ম্যাচের ফলাফল নিয়ে হচ্ছে নানান আলোচনা। কারও কারও মতে তিন দিনে শেষ হবে, আবার কেউ বলেন ম্যাচ পাঁচ দিনে গড়াবে। অধিনায়ক নাজমুল অবশ্য এখনই পাঁচ দিনের চিন্তা করছেন না। সেশন বাই সেশন এগোতে চান বলে স্পষ্ট করেছেন।
তার কথায়, “খেলোয়াড় হিসেবে পাঁচদিন ক্রিকেট খেলতে চাই, ভালো ক্রিকেট খেলতে চাই। প্রত্যেকটা সেশন বাই সেশন খেলতে চাই, যেটা সাধারণত আমরা সবসময় বলে থাকি। সো, প্রত্যেকটা সেশন গুরুত্বপূর্ণ। চারদিন যাবে, পাঁচদিন যাবে না তিনদিন যাবে—এই ধরনের আলোচনা থাকবেই। কিন্তু খেলোয়াড় হিসেবে সবসময় লক্ষ্য থাকবে, আমরা কত ভালো ক্রিকেট এখানে খেলতে পারি।”
প্রথম টেস্টে মাঠে নামার আগে বাংলাদেশ যাচ্ছেতাই পারফর্ম্যান্স করেছে প্রস্তুতি ম্যাচে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৪ রানে অলআউট হয় সফরকারীরা। খারাপ দিন বলে এমন হয়েছে, বিশ্বাস করেন শান্ত। টেস্ট ম্যাচে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে আশাবাদী তিনি।
অধিনায়ক বলেন, “এটা প্রস্তুতি ম্যাচ। এটা হতেই পারে। নিজেদের প্রস্তুত করতে এখানে আগে এসেছি। আমার মনে হয়, নিজেদের ভালোমতো প্রস্তুত করেছি। আমরা দারুণ আত্মবিশ্বাসী। আমরা এখানে ভালো ক্রিকেট খেলতে আশাবাদী।”
এই দিকে ম্যাচের আগে বাংলাদেশ শিবিরে আছে সুখবর। চোটের কারণে প্রথম টেস্টে অনিশ্চিত থাকা লিটন দাস সুস্থ হয়ে উঠেছেন। তাকে পাওয়া যাবে ডারউইনে সিরিজের প্রথম টেস্টে।
এই নিয়ে অধিনায়ক বলেন, “লিটন ভাই আসাতে অবশ্যই ব্যাটিংয়ের গভীরতা আরেকটু বাড়ছে এবং ওই জায়গায় ধারাবাহিকতা আছে তার। আমার মনে হয় আগামীকালকে থেকে টেস্ট ম্যাচটা হবে, ওইখানে আমরা ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করার আশা রাখছি এবং প্রস্তুতিটা ভালো হয়েছে এখানে।”
উইকেট নিয়েও খুশি শান্ত। তার কথায়, “উইকেট দারুণ। আমার মনে হয় আগের মতো দুই স্পিনার ও তিন পেসার কম্বিনেশনে খেলতে হবে। কালকে আবার উইকেট দেখার সুযোগ আছে। কালকের কন্ডিশন দেখে আমরা সিদ্ধান্ত নিবো।”
আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটটেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি!
বাংলাদেশের ক্রিকেটম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন
বাংলাদেশের ক্রিকেটঅনাকাঙ্ক্ষিত রেকর্ডে সাদমান
বাংলাদেশের ক্রিকেটআবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।