পাঁচ পরিবর্তন নিয়ে টপ এন্ডে যাচ্ছে এইচপি দল
সাব্বির-শামীমের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা আছেন টপ এন্ড টি-টোয়েন্টি দলে।

মালয়েশিয়ার বিপক্ষে সিরিজের দল থেকে পাঁচ পরিবর্তন নিয়ে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। সবশেষ সিরিজে পারফর্ম করতে না পারলেও দলে আছেন সাব্বির রহমান। এছাড়া সম্প্রতি টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া শামীম পাটোয়ারি আছেন এই দলে।
মালয়েশিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা জাওয়াদ আবরার, মাহফুজুর রহমান রাব্বি, ইকবাল হোসেন, প্রিতম কুমার ও স্বাধীন ইসলামের জায়গা হয়নি দলে। প্রিতম খেলবেন ‘এ’ দলের হয়ে। বাকি চার ক্রিকেটার খেলবেন অনূর্ধ্ব ২৩ দলের হয়ে।
দলে জায়গা পেয়েছেন হাবিবুর রহমান সোহান, ইরফান শুক্কুর, রোহনাত দৌলা বর্ষণ, রিপন মন্ডল ও সামিউন বশির রাতুল। জাওয়াদের বদলি হিসেবে খেলবেন হাবিবুর। আগ্রাসি খেলতে পারা এই ক্রিকেটার এখন আছেন দক্ষিণ আফ্রিকায় ইমার্জিং দলের হয়ে।
এই টুর্নামেন্টে বাংলাদেশ এইচপি দলের অধিনায়কের দায়িত্বে থাকবেন ইরফান শুক্কুর।
অস্ট্রেলিয়ায় এই টুর্নামেন্ট খেলতে যাবেন রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল। প্রথমবার বিসিবির অধীনে কোনো দলে সুযোগ পেয়েছেন তিনি। এছাড়া জাতীয় দলের হয়ে ৮ বছর আগে খেলা আবু হায়দার রনি আছেন দলে। জাতীয় দলের সম্প্রতি খেলা আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী আছেন দলে।
মূলত অভিজ্ঞ ও তরুণদের মিশেলে এই দল গড়া হয়েছে। সারা বছর এইচপি প্রোগ্রাম চালু রাখার উদ্দেশ্য থাকায় অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমান গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতীয় দলে খেলতে পারবেন এমন সম্ভাবনা থাকা সবাইকে রাখা হচ্ছে দলে।
বাংলাদেশ এইচপি দল ইরফান শুক্কুর (অধিনায়ক), হাবিবুর রহমান সোহান, জিসান আলম, এস এম মেহেরব হাসান, সামিউন বশির রাতুল, সাব্বির রহমান, রোহনাত দৌলা বর্ষণ, রকিবুল হাসান, আরিফুল ইসলাম, আব্দুল গাফফার সাকলাইন, রিপন মন্ডল, মোহাম্মদ রুবেল, আবু হায়দার রনি, শামীম হোসেন ও মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী।

ক্রিকেট প্রতিবেদক
খেলাধুলার সব খবর ও বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন খেলারদেশে।
সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের ক্রিকেটটেস্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি!
বাংলাদেশের ক্রিকেটম্যাকাইয়ে বোলারদের আধিপত্যের দিন
বাংলাদেশের ক্রিকেটঅনাকাঙ্ক্ষিত রেকর্ডে সাদমান
বাংলাদেশের ক্রিকেটআবারও দ্রুততম ফাইফারের রেকর্ডবুকে স্টার্ক
বাংলাদেশের ক্রিকেটআবেগ সামলে মাঠে নামতে বলছেন শান্ত
বাংলাদেশের ক্রিকেট
মন্তব্যসমূহ (0)
মন্তব্য করতে এবং আলোচনায় অংশ নিতে আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।